রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিমান দুর্ঘটনা

ভারতের চিকিৎসক দল ঢাকায়

প্রকাশিত - ২৪ জুলাই, ২০২৫   ১২:৪২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে ভারতের একটি চিকিৎসক দল। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের শীর্ষ রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছেন। পোড়া রোগীদের চিকিৎসায় যাদের বিশেষ সুনাম রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন অভিজ্ঞ নার্স।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে বিশেষায়িত চিকিৎসার সুপারিশ করা হবে। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে ভারত থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে।

এর আগে, গত মঙ্গলবার রাতে আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. চোং সি জ্যাক ঢাকায় পৌঁছান।

এদিকে আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আইএসপিআরে অনুযায়ী যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩২। আর আহত প্রায় দেড় শতাধিক। দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।