রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য চুক্তি, শুল্ক কমে ১৫%

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৫   ১১:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় জাপানি পণ্যের ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এই চুক্তিকে 'এযাবৎকালের সবচেয়ে বড় চুক্তি' বলে অভিহিত করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে তিনি দাবি করেন, চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি (৫৫০ বিলিয়ন) ডলার বিনিয়োগ করবে, যার ৯০ শতাংশ মুনাফা যুক্তরাষ্ট্র পাবে।
ট্রাম্পের দাবি, এর ফলে যুক্তরাষ্ট্রে 'লাখ লাখ মানুষের কর্মসংস্থান' হবে।

অন্যদিকে, বুধবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানান, চুক্তির আওতায় জাপানি গাড়ির ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। তিনি বলেন, 'আমরাই বিশ্বের প্রথম দেশ, যারা পরিমাণের শর্ত ছাড়াই গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর শুল্ক কমাতে পেরেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশগুলোর মধ্যে আমরাই সবচেয়ে বড় ছাড় আদায় করতে পেরেছি, যা একটি বড় সাফল্য।'

এই ঘোষণার পরই জাপানের শেয়ারবাজারে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়তে থাকে। বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা টয়োটার শেয়ারের দাম ১২ শতাংশের বেশি বেড়ে যায়।গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ডোনাল্ড ট্রাম্প মিত্র ও প্রতিযোগী দেশগুলোর ওপর ঢালাওভাবে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পাশাপাশি ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর আরও চড়া হারে শুল্ক বসানো হয়। ১ আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি না করলে বিভিন্ন দেশের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছিলেন ট্রাম্প। এখন পর্যন্ত জাপান ছাড়াও যুক্তরাজ্য, ভিয়েতনাম, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। 

চুক্তির আওতায় ইন্দোনেশিয়ার পণ্যের উপর ১৯% শুল্ক আরোপ করা হবে। চুক্তির আগে ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ভিয়েতনামের বেশিরভাগ আমদানিকৃত পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ফিলিপাইনের পণ্যের উপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হবে। আর যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে স্টকহোমে দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।