রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীল বিকিনিতে মিমির চোখ ঝাঝালো চমক

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৫   ০৯:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিতে যিনি চুমু খেতে চান না, তিনি পরলেন বিকিনি। দিগন্ত বিস্তৃত নীল জল। সমুদ্রের সঙ্গে মিশেছে ঘন নীল আকাশ। হাঁটু জলে দাঁড়িয়ে নীল বিকিনিতে অভিনেত্রী মিমি চক্রবর্তী।নোনতা ভিজে চুলে সমুদ্র থেকে উঠে আসছেন নায়িকা। বুধবার সকালে সমাজমাধ্যম জুড়ে যেন শুধু এই একটাই ছবি। ভাসিয়ে দিলেন তিনি। চারিদিকে বৃষ্টির লেশমাত্র নেই। গলদঘর্ম অবস্থায় যখন সবাই অফিসের ব্যস্ততায় বাসে, ট্রামে ঠেলাঠেলি করছেন ঠিক সেই সময়ে মুঠোফোন নায়িকার উষ্ণ ছবি। যা দেখে রীতিমতো কুপোকাৎ তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, আগুন। কারও আবার মন্তব্য, চোখ ফেরানো যাচ্ছে না।

পুজোয় আসছে মিমি এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। সংযুক্তার চরিত্রে নায়িকাকে এমনিতেই বিপুল ভালবাসা দিয়েছেন দর্শক। ফলে এই ছবি নিয়ে কৌতূহল এ বার দ্বিগুন। পর্দায় দাপুটে পুলিশ কর্তার চরিত্রে অভিনেত্রী। সেখানে যে বিকিনি লুকে মিমিকে দেখা যাবে তা অনেকেই ভাবতে পারেননি। মিমির সমসাময়িক আর কোনও বাঙালি নায়িকাকে এই ধরনের বিকিনি লুকে আগে কখনও দেখা যায়নি।

ছবির শুটিং করতে ব্যাঙ্ককে উড়ে গিয়েছিল গোটা টিম। সে ঝলকও দেখা গিয়েছিল সমাজমাধ্যমের পাতায়। শোনা গিয়েছে, ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। মিমি এ বারেও নিজের স্টান্ট নিজেই করেছেন। ঘটেছিল অঘটনও। শুটিং করতে গিয়ে পা কেটে রক্তারক্তি কাণ্ড হয়েছিল। শুটিং থামিয়ে সকলে ঘিরে ধরেছিলেন ছবির নায়িকাকে। মিমি তখনও নির্বিকার। পরের শটের জন্য নিজেকে প্রস্তুত করছেন! বিকিনি ছবিতে মিমিকে দেখে যেমন দর্শক যেমন অবাক হয়েছেন। সেই সঙ্গে এই ছবির উপরি পাওনা হল মিমি, নুসরত জুটির প্রত্যাবর্তন। এ বারের পুজোয় নাকি তাঁরা হাতে হাত রেখে উপস্থিত হবেন এই ছবিতে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।