রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে অবতরণের পরপরই এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন

প্রকাশিত - ২২ জুলাই, ২০২৫   ১১:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আবারো দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার (২২ জুলাই) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই আগুন ধরে যায় বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ)। খবর এনডিটিভির। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-৩১৫ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পরই বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে আগুন লাগে। তবে এ ঘটনায় যাত্রী ও বিমানের কর্মীরা নিরাপদ আছেন।

বিমানের যাত্রীরা যখন নামছিলেন, তখনই আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। আগুন ধরা পড়ার সঙ্গে সঙ্গে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এপিইউ বন্ধ করে দেয় এবং যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমে যান।এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডে এয়ারবাস এ৩২১ মডেলের উক্ত বিমানটিতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং তা তদন্ত না হওয়া পর্যন্ত গ্রাউন্ডেড রাখা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

গত সোমবারও এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এনডিটিভি জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই সোমবার সকালে ভারতের কোচি থেকে মুম্বাইয়ে অবতরণ করছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। তবে প্রবল বৃষ্টির মাঝে অবতরণের সময় দুর্ঘটনাবশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে বিমানের তিনটি চাকা ফেটে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিমানের ইঞ্জিন।

একই দিন বিকেলে দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান উড্ডয়নের মুহূর্তে কারিগরি ত্রুটি ধরা পড়ে। বিমানটি রানওয়েতে ঘণ্টায় ১৫৫ কিমি বেগে চলছিল। টেকঅফ চলাকালেই কারিগরি সমস্যা ধরা পড়ায় পাইলটরা জরুরি ব্রেক কষে বিমানটির উড্ডয়ন বন্ধ করে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান সব যাত্রী।

এর আগে, গত ১২ জুন গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বিমান উড্ডয়নের পরপরই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে ২৪২ জন আরোহীর মধ্যে একজন ছাড়া বাকি সবাই নিহত হন। আমদাবাদের সিভিল হাসপাতালের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছিল বিমানটি। ভয়াবহ ওই বিমান দুর্ঘটনায় মোট ২৬০ জনের মৃত্যু হয়। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।