২৪ঘণ্টা অনলাইন : জর্ডানের সশস্ত্র বাহিনী চলতি বছর ৩১০টি মাদক বহনকারী ড্রোন আটক করেছে। জর্ডান নিউজ এজেন্সির তদন্ত প্রতিবেদন অনুসারে, জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত সশস্ত্র বাহিনী প্রতি মাসে গড়ে ৫১টি ড্রোন আটক করেছে, প্রতিদিন প্রায় দুটি। এসব ড্রোন জর্ডানের ভূখণ্ডে মাদক বহন করছিল। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত ছয় মাসে ১ কোটি ৪১ লাখেরও বেশি মাদকদ্রব্য বড়ি, ৯২.১ কেজি অবৈধ মাদক এবং ১০৬০০ স্ল্যাবেরও বেশি হাশিশ জব্দ করেছে - যার কারবারিমূল্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার।
জর্ডান নিউজ এজেন্সি জানিয়েছে, পাচারকারীরা অস্ত্র এবং অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করে মাদক পাচার করেছে - যার মধ্যে রয়েছে দূরবর্তী নেভিগেশনসহ খেলনার মতো বেলুন। তবে সশস্ত্র বাহিনী এগুলো সনাক্ত করে ভূপাতিত করেছে। একটি বেলুনে স্ফটিক মেথ বহন করা হচ্ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। আরেকটি ঘটনায়, সীমান্তকর্মীরা সিরিয়ার ভূখণ্ড থেকে একটি রকেট আটক করে। এটি ৫০০ গ্রাম স্ফটিক মেথসহ মাদকদ্রব্যে ভরা ছিল বলে জানা যায়।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।