রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এখন নিরামিষভোজী ‘দেশি গার্ল’

প্রকাশিত - ২০ জুলাই, ২০২৫   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাকাপাকিভাবে এখন আমেরিকায় থাকতে হলেও কর্মসূত্রে এবং পারিবারিক কাজে মাঝেমধ্যেই ভারতে আসতে হয় ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কাকে। বিদেশে থাকার সময় তাঁর পছন্দের ভারতীয় খাবারগুলি খাওয়ার জন্য মনকেমন করে প্রিয়ঙ্কার, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

মাছ-মাংস ছেড়ে নিরামিষাশীদের তালিকায় নাম জুড়ল আরও এক বলিউড তারকার। আলিয়া ভট্ট, বিরাট কোহলি, শাহিদ কপূর, অক্ষয় কুমারের দলে যোগ দিলেন প্রিয়ঙ্কা চোপড়াও। ভারতের মেয়ে হলেও এখন তিনি আমেরিকার পুত্রবধূ। পাকাপাকি ভাবে এখন আমেরিকায় থাকতে হলেও কর্মসূত্রে এবং পারিবারিক কাজে মাঝেমধ্যেই ভারতে আসতে হয় ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কাকে। বিদেশে থাকার সময় তাঁর পছন্দের ভারতীয় খাবারগুলি খাওয়ার জন্য মনকেমন করে প্রিয়ঙ্কার, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছেন, কয়েক দিন হল তিনি আমিষ ছেড়েছেন। তিনি বলেন, ‘আমি এখন নিরামিষভোজী। রাতের খাবারে আমি গরম স্যুপ খাই। সেই স্যুপটি অনেক সুস্বাদু আর স্বাস্থ্যকরও বটে। দুপুরের খাবারেও আমি বেশির ভাগ দিনে স্যুপই খাই। ডাল, ঢেঁড়শ আর আলু-ফুলকপির তরকারিও খেতে ভালবাসি। এর সঙ্গে রায়তা আর আচার থাকতেই হবে। স্যালাড রাখাও ভীষণ জরুরি।’

কেন নিরামিষের দিকে ঝুঁকছেন তারকারা?
১. প্রাণিজ প্রোটিনে স্যাচুরেটেড ফ্যাট খুব বেশি মাত্রায় থাকে, অন্য দিকে উদ্ভিজ প্রোটিনে স্যাচুরেটেড ফ্যাট থাকে কম মাত্রায়। খুব বেশি মাত্রায় প্রাণিজ প্রোটিন খেলে কিন্তু কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ে।

২. বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যাঁরা আমিষ খাবার খান, তাঁদের তুলনায় নিরামিষাশীরা দ্রুত ওজন ঝরাতে সক্ষম।

৩. দ্য ওয়ার্ল্ড ক্যানসার রিচার্স ফান্ডের রিপোর্টে বলা হয়েছে সপ্তাহে এক দিন নিরামিষ খাওয়ার অভ্যাস ক্যানসারের ঝুঁকিও কমাতে পারে। ক্যানসারের ঝুঁকি এড়াতে শাকসব্জি বেশি করে খেতে হবে, প্রাণিজ প্রোটিন ও প্রক্রিয়াজাত মাংস থেকে দূরে থাকতে হবে।

৪. সারা বছর ধরে পেটের সমস্যায় ভোগেন বহু মানুষ। ডায়েটে অনেক বেশি মাছ, মাংস, ডিম রাখলে পেট গোলমাল করতেই পারে। নিরামিষ খেলে বেশি করে শাকসব্জি আর ফল খাওয়া হয়। এতে পেটের সংক্রমণের ঝুঁকিও কমে।

৫. উদ্ভিজ্জ খাবার শরীরে প্রদাহের মাত্রা কমাতে সাহায্য করে। এই খাবারে ফাইবারের মাত্রা বেশি থাকে, ফুসফুস ভাল রাখতেও বেশ উপকারী এই প্রকার খাদ্যাভাস।-- 
 

     

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।