২৪ঘণ্টা অনলাইন : ইরাকের শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কুত শহরের এই ঘটনায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে অনেক মহিলা ও শিশু। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাঁচতলা শপিং মলটি এক সপ্তাহ আগেই উদ্বোধন হয়েছিল।
বুধবার ১৭ রাতে সেখানে আগুন লেগে যায়। ১৪ জন এমনভাবে দগ্ধ হয়েছেন, তাঁদের শনাক্তই করা যায়নি। বাকিরা দমবন্ধ হয়ে যাওয়ার কারণে মারা গিয়েছেন। দমকল ও উদ্ধারকারী দল ৪৫ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। অনেকে নিখোঁজ। ওই শপিং মলের ভিতরে একটি রেস্তরাঁ ও সুপারমার্কেটও ছিল। তিনদিনের জন্য শোক ঘোষণা করেছেন ওয়াসিত প্রদেশের গভর্নর। তিনি জানিয়েছেন, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।