রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষকে আরও বড় আঘাত দিতে সক্ষম ইরান : আয়াতুল্লাহ খামেনি

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৫   ১১:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইরান যে কোনো নতুন সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত জানিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের চেয়েও তেহরান প্রতিপক্ষকে 'আরও বড় আঘাত দিতে সক্ষম'। বুধবার (১৬ জুলাই) তেহরানে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, 'আমাদের জাতি যে যুক্তরাষ্ট্র এবং তার শিকলবন্দী কুকুর ইহুদিবাদী শাসনব্যবস্থার (ইসরায়েল) বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত, তা অত্যন্ত প্রশংসনীয়।'

কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে খামেনি বলেন, 'ইরান কর্তৃক আক্রান্ত ঘাঁটিটি ছিল একটি অত্যন্ত সংবেদনশীল আমেরিকান আঞ্চলিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের ওপর আরও বড় আঘাত আসতে পারে।'

যুক্তরাষ্ট্র এবং তিনটি ইউরোপীয় দেশ আগামী আগস্ট মাসের শেষের দিকে 'একটি চুক্তির সময়সীমা নির্ধারণে' ইরানের ওপর চাপ দিয়ে যাচ্ছে। যদি ততক্ষণে কোনো অগ্রগতি না হয়, তাহলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘের 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা দেওয়া হবে।

খামেনি বলেছেন, 'কোনো যুদ্ধক্ষেত্রে ইরানি জাতি দুর্বল পক্ষ হিসেবে আবির্ভূত হবে না। কারণ আমাদের কাছে প্রয়োজনীয় সকল উপায় আছে, আমাদের যুক্তি আছে এবং আমাদের শক্তি আছে। আল্লাহর ইচ্ছায়, আমরা কূটনৈতিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই পূর্ণ হাতে প্রবেশ করব।'

সর্বোচ্চ নেতা ইরানি কূটনীতিকদের 'নির্দেশিকা' মেনে চলার এবং বিস্তারিত না বলে জোর দিয়ে তাদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এর আগে আজ বুধবার ইরানের পার্লামেন্ট একটি বিবৃতি জারি করে বলেছে, পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা উচিত হবে না।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।