রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, স্টার্কের বিশ্বরেকর্ড

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৫   ১২:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কিংস্টনে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ২৭ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন। এমন লজ্জাজনক পরাজয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো রোস্টন চেজের দল।

এই টেস্টে একাধিক রেকর্ড ভেঙেছে, আবার নতুন ইতিহাসও গড়েছে। ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এসেছে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের হাত ধরে। নিজের ১০০তম টেস্টে মাত্র ১৫ বলে পাঁচ উইকেট তুলে নিয়ে গড়েছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত পাঁচ উইকেট শিকারের রেকর্ড। 

ইনিংসে তার বোলিং ফিগার—৭.৩ ওভারে ৬ উইকেট, মাত্র ৯ রান খরচে। সেইসঙ্গে তিনি টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকেও পৌঁছেছেন।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ৯৯ রানে ৬ উইকেট নিয়ে। শামার ব্রুকস ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে ১২১ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। তবে প্রথম ইনিংসে ৮২ রানের লিড থাকায় ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। কিন্তু তারা মাত্র ২৭ রানেই থেমে যায়। এটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। একমাত্র ইংল্যান্ডের বিপক্ষে ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের ২৬ রানের ইনিংস এখনও সর্বনিম্ন।

মিচেল স্টার্কের পাশাপাশি দুর্দান্ত ছিলেন স্কট বোল্যান্ড। সিরিজে প্রথমবার দলে সুযোগ পেয়ে তিনি হ্যাটট্রিক তুলে নেন। তার হ্যাটট্রিকের সময় স্কোর ছিল ৯ উইকেটে ২৬। যদিও ইতিহাসের সবচেয়ে কম রানের রেকর্ড তারা স্পর্শ করতে পারেনি, তবে সেই আতঙ্ক ছিল চোখে পড়ার মতো। হ্যাজেলউডও দারুণ বল করেছেন, ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে ৭ ব্যাটার শূন্য রানে ফিরেছেন সাজঘরে।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস টিকেছিল মাত্র ১৪.৩ ওভার। যা আধুনিক টেস্ট ইতিহাসে অন্যতম সংক্ষিপ্ত ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ১৭৬ রানের ব্যবধানে।

সিরিজ শেষে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই সিরিজ শুরু হবে আগামী ২১ জুলাই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।