রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেবের সঙ্গে ইধিকার হ্যাটট্রিক

প্রকাশিত - ১৬ জুলাই, ২০২৫   ১২:২০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এ দেশের পাশাপাশি কলকাতার দর্শক হৃদয়ও জয় করে ফেলেছেন ইধিকা পাল। বক্স অফিসে একের পর এক সিনেমা ব্লকবাস্টার হওয়ায় ইধিকা হয়ে উঠেছেন নির্মাতাদের প্রথম পছন্দের নায়িকা। যার সুবাদে ‘খাদান’-এর পর আরও একবার দেবের বিপরীতে কাজ করার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী। এবার তাঁকে দেখা যাবে কলকাতার আলোচিত সিনেমা ‘প্রজাপতি’-এর দিতীয় কিস্তিতে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, লন্ডনে জোরকদমে চলছে দেবের ‘প্রজাপতি ২’ ছবির শুটিং। ইতোমধ্যেই পুরো পরিবার নিয়ে ইংল্যান্ডের রাজধানীতে পৌঁছে গেছেন অভিনেতা-প্রযোজক দেব। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল। তাঁর পাশাপাশি ‘প্রজাপতি-২’- অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন টেলিভিশনের পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুন্ডু।

‘খাদান’, ‘রঘু ডাকাত’ এরপর ‘প্রজাপতি ২’-এ অভিনয় সূত্রে তৃতীয়বারের জন্য বড় পর্দায় দেবের সঙ্গে রোম্যান্সে মশগুল হতে চলেছেন ইধিকা। তবে এবার তাঁর চরিত্রেই রয়েছে ছবির আসল টুইস্ট! প্রেমের আবহে মোড়া এই চরিত্রে ইধিকা কোন চমক আনবেন, তা নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।

সিনেমায় আরও এক উল্লেখযোগ্য চমক ‘মিঠাই’-খ্যাত অনুমেঘা কাহালি। ছোট পর্দার দর্শকের কাছে পরিচিত এই মুখ এবার বড় পর্দায় দেবের চরিত্রের এক ঘনিষ্ঠ মানুষের ভূমিকায় ধরা দেবেন। খুব অল্পসময়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, এবার সিনেমায় কীভাবে বাজিমাত করেন সেটাই দেখার।

তবে এই সিনেমার জন্য ইধিকাকে লন্ডনে যেতে হচ্ছে না। আপাতত তিনি রয়েছেন কলকাতাতেই। সদ্য শেষ করেছেন সোহম চক্রবর্তীর সঙ্গে ‘বহুরূপ’ সিনেমার শুটিং। পাশাপাশি মুক্তির অপেক্ষায় ‘রঘু ডাকাত’-এর মতো বড় বাজেটের সিনেমা। আর তাই সাময়িক বিরতি নিয়েছেন ছোট পর্দা থেকে। যদিও নিজে বারবার বলেছেন, টেলিভিশনের মাটিতেই দাঁড়িয়ে আজকের এই সাফল্য পেয়েছেন তিনি।

একদিকে দেব, অন্যদিকে প্রজাপতি সিরিজের প্রাপ্ত জনপ্রিয়তা সব মিলিয়ে এই সিনেমাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ইধিকা আর অনুমেঘার উপস্থিতি এই উন্মাদনাকে যে আরও বাড়াবে, তা বলাই বাহুল্য। 

প্রসঙ্গত, বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় ইধিকা পালের উত্থান। প্রথম সিনেমাতেই শাকিব খানের বিপরীতে অনিন্দ্য অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জয় করেছেন। এরপর একই অভিনেতার বিপরীতে ‘বরবাদ’ এবং কলকাতার দেবের বিপরীতে ‘খাদান’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন সাফল্যের দেখা।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।