রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে ভর্তি হলেন কিয়ারা

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৫   ১১:০৭ এএম
webnews24

মে মাসে মেট গালার মঞ্চে শেষ বার ক্যামেরার সামনে এসেছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। তার পর থেকে আর দেখা যায়নি তাঁকে। যদিও সমাজমাধ্যমে নিজের বেবিমুনের বেশ কিছু ছবি দিয়েছেন অভিনেত্রী। কিন্তু বলিউডে অন্তঃসত্ত্বা অবস্থায় নায়িকাদের ফোটোশুটের যে চল রয়েছে, তেমন কিছু এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি কিয়ারা।

চলতি বছর মার্চ মাসে প্রথম বার জানান, তিনি মা হতে চলেছেন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে স্বামী ও শাশুড়িকে সঙ্গে নিয়ে হাসপাতালে ঢুকলেন কিয়ারা। যদিও অভিনেত্রী মুখ দেখা যায়নি। কারণ, এ দিনও তা ঢাকা ছিল ছাতায়। গত কয়েক মাস ধরেই ছাতা দিয়ে চেহারা ঢাকছেন। অনেকেই বলছেন সিড-কিয়ারার সংসারে নতুন অতিথি আসন্ন। আর কিছু সময়ের অপেক্ষা।

ঢিলেঢালা হলুদ শার্ট পরে হাসপাতালে ঢোকেন তিনি। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় নাকি স্ত্রীর সমস্ত ছোটখাটো ইচ্ছে পূরণের চেষ্টা করেছেন স্বামী সিদ্ধার্থ। খানিকটা উদ্বেগের ছাপ দেখা গিয়েছে তাঁর চোখেমুখে। যদিও কিয়ারার শাশুড়ি মায়ের মুখে হাসির ছটা। দিল্লির ছেলে সিদ্ধার্থ। এমনিতেই বিয়ের পর থেকে মুম্বই–দিল্লি যাতায়াত লেগেই থাকত কিয়ারার। এ বার ছেলের সন্তান হওয়ার খুশিতে আগেভাগেই মুম্বই এসে পৌঁছেছেন সিদ্ধার্থের মা। হাসপাতালের বাইরে দেখা গিয়েছে কিয়ারার বাবাকেও।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।