রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত - ১২ জুলাই, ২০২৫   ১১:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শনিবার উত্তর কোরিয়া সফরকালে দেশটির সর্বোচ্চ নেতার সাক্ষাৎ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লাভরভ কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মন্ত্রণালয়ের পোস্ট করা একটি ভিডিওতে দু’জনকে করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। রুশ ও উত্তর কোরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আগেই সফরের ঘোষণা দিয়ে জানায়, লাভরভ রবিবার পর্যন্ত উত্তর কোরিয়ায় থাকবেন।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক সম্পর্কের অংশ হিসেবে এটি শীর্ষ রুশ কর্মকর্তাদের একাধিক সফরের সর্বশেষ।পিয়ংইয়ং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ে কুরর্স্ক অঞ্চলে হাজার হাজার সেনা পাঠিয়েছে এবং রুশ সেনাবাহিনীকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

এর আগে শনিবার লাভরভ দেশটির পূর্ব উপকূলে অবস্থিত একটি শহর ওয়োনসানে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সঙ্গে বৈঠক করেন, যেখানে চলতি মাসেই একটি বিশাল রিসোর্ট উদ্বোধন করা হয়েছে।রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে লাভরভ জানান, উত্তর কোরীয় কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের ‘সব লক্ষ্যকে পূর্ণ সমর্থন’ জানিয়েছেন।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, লাভরভ উত্তর কোরীয় সেনাদের ‘বীরত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসাও করেন।

উত্তর কোরিয়া চলতি বছরের এপ্রিলেই প্রথমবারের মতো নিশ্চিত করে যে তারা রাশিয়ায় সেনা মোতায়েন করেছে।এরপর থেকে কিম জং উনকে একাধিকবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের জাতীয় পতাকায় মোড়ানো কফিনের সামনে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

রাশিয়ার নিরাপত্তা প্রধান সের্গেই শোইগুও এ বছর একাধিকবার পিয়ংইয়ং সফর করেছেন। আগে থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার এই দুই দেশ গত বছর একটি সামরিক চুক্তিতে সই করে, যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা ধারাও অন্তর্ভুক্ত ছিল। সে সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিরল সফরে উত্তর কোরিয়া গিয়েছিলেন।
সূত্র : এএফপি ও আল-জাজিরা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।