রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও বর্ডার সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত

প্রকাশিত - ১২ জুলাই, ২০২৫   ১১:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ১২ জুলাই  শনিবার ভোরে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রংপুর বস্তি সংলগ্ন সীমান্ত পিলার ৩৫৩ মেইন পিলার বরাবর শূন্য রেখা হতে ২০০ মিটার ভারতের অভ্যন্তরে বিএসএফ-এর ৮৭ ব্যাটালিয়নের পারিয়াল ক্যাম্পের সদস্য কর্তৃক গুলি বর্ষণের ঘটনা ঘটে।

ঘটনার প্রেক্ষিতে বিজিবি কর্তৃক বিএসএফ-এর সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। এক পর্যায়ে বিএসএফ দাবি করে, ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক ও একজন বিএসএফ সদস্য আহত হয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য ভারতের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। 

ঘটনার পরবর্তী সময়ে  ১২ জুলাই ২০২৫ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকায় জনৈক মোঃ নিয়াজ উদ্দিন, গ্রাম-হরিপুর রাজবাড়ী, পোষ্ট-জীবনপুর, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও মিনাপুর বিওপিতে উপস্থিত হয়ে জানায় যে, তার ছেলে মোঃ রাসেল (১৫) গত ১০ জুলাই ২০২৫ তারিখ ১২০০ ঘটিকায় নিজ বাড়ী হতে বের হয়ে আর ফেরত আসেনি। 

বর্ণিত ঘটনার প্রেক্ষিতে আজ বিকাল ১৬৩০ ঘটিকায় হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫৬ মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক আহত বাংলাদেশী নাগরিক (মো: রাসেল) এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ভারতীয় পুলিশ কর্তৃক মরদেহ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়। পতাকা বৈঠকে বিজিবি'র পক্ষ থেকে ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হয় এবং মরদেহ দ্রুত হস্তান্তরের জন্য বিএসএফ এর প্রতি আহ্বান করা হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।