রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের দুবাই ক্যাপিটালসের হার!

প্রকাশিত - ১২ জুলাই, ২০২৫   ০৮:৪৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইনঃ গতকাল টুর্নামেন্টের নিজের প্রথম ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরা। এতদিন পর সেই পুরনো নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেখেছেন পুরো বিশ্ব। নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানে ছিলেন অপরাজিত। এরপর চার ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। দুবাই জিতেছিল ২২ রানে। 

সেই মাঠেই গায়ানার প্রভিডেন্সে দুবাই ক্যাপিটালসের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেনস। প্রথমে ব্যাট করতে নেমে দুবাই ক্যাপিটালস তোলে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ১০ বল খেলে করেন ৭ রান, এরমধ্যে ছক্কা ছিলো ১টি। এরপর বোলিং এ এসেও খুব একটা সুবিধা করতে পারেননি নাম্বার ওয়ান। ৪ ওভার বল করে দিয়েছেন ৩৪ রান, নেই কোন উইকেট। 

দুবাই ক্যাপিটালসের ছুড়ে দেয়া টার্গেট হোবার্ট হারিকেনস ৭ উইকেট হাতে রেখেই টপকে যায়। হোবার্ট হারিকেনসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ম্যাকালিস্টার, তিনি ৪৭ বল খেলে করেন অর্ধশত। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।