রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফের আদালতের দ্বারস্থ অপু বিশ্বাস

প্রকাশিত - ১২ জুলাই, ২০২৫   ০৫:২৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। কখনও ব্যক্তিগত কারণে তাঁকে নিয়ে আলোচনা। কখনও আবার অন্য কোনও কারণ। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী অপু বিশ্বাস। নেপথ্যে, জুলাই আন্দোলনের বিতর্ক। সে সময়, তাঁর নায়িকার বিরুদ্ধে অভিযোগ ওঠে, নায়িকা ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করেন। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘কালের কণ্ঠ’-এর প্রতিবেদন অনুযায়ী বন্ডে সই করে সেই মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন দাখিল করেন।

এ প্রসঙ্গে নায়িকার আইনজীবী বলেছেন, “ভাটারা থানার একটি হত্যার চেষ্টার মামলায় নায়িকা অপু বিশ্বাস গত ২ জুন হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অপু সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। শীঘ্রই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইব।” যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত অপু কোনও মন্তব্য করেননি। এই ঘটনায় অপু ছাড়াও নাম জড়িয়েছিল আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান-সহ আরও ১৭ জন তারকার। মামলায় এ সব অভিনেতা-অভিনেত্রীকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে এ মামলায় গত ১৮ মে গ্রেফতার হন আর এক নায়িকা নুসরত ফারিয়া। পরের দিন তাঁকে কারাগারে পাঠানো হয়। তার পরের দিনই, ২০ মে জামিন পান নুসরত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।