রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেফালির মৃত্যু নিয়ে ‘অসংবেদনশীল’ মন্তব্য পায়েলের

প্রকাশিত - ১১ জুলাই, ২০২৫   ০৬:৩৮ পিএম
webnews24

২০ঘণ্টা অনলাইন : শেফালি জরিওয়ালার মৃত্যু নিয়ে কটাক্ষ? নতুন বিতর্কের জন্ম দিলেন ‘প্রাক্তন বিগ বস’ প্রতিযোগী পায়েল রোহাতগী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শেফালির নাম না করেই, তাঁর মৃত্যু নিয়ে অসংবেদনশীল মন্তব্য করেছেন পায়েল।

প্রসঙ্গত, শেফালি ২৭ জুন মারা যান। কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে প্রয়াত হন তিনি। তদন্তকারীরা তাঁর অ্যাপার্টমেন্ট থেকে বয়স ধরে রাখার ওষুধ এবং ভিটামিন সাপ্লিমেন্ট খুঁজে পেয়েছেন। শোনা গিয়েছে, তিনি নাকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনিয়ন্ত্রিত ভাবে বয়স ধরে রাখার এই সব ওষুধ এবং ভিটামিন সাপ্লিমেন্ট খেতেন। এর পরেই নতুন বিতর্ক জন্ম নেয়, এই ওযুধগুলিই কি তবে শেফালির মৃত্যুর কারণ?

এর মাঝেই আবার একজন সাংবাদিকের সঙ্গে পায়েলের হোয়াটসঅ্যাপ কথোপকথন ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটপাড়ায় তুমুল আলোড়ন। আসলে ওই সাংবাদিক পায়েলকে, তাঁর স্বামী কুস্তিগীর সংগ্রাম সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুজব সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তার জবাবেই শেফালির নাম না করে তাঁকে টেনে কটাক্ষ করেন পায়েল।

ওই সাংবাদিক মেসেজে লিখেছিলেন, ‘পায়েল, শুভ সকাল! আশা করি, তুমি ভালো আছো। শোনা যাচ্ছে যে, তোমার আর সংগ্রামের মধ্যে সব কিছু ঠিকঠাক চলছে না, আর তোমরা দু’জনেই বিবাহবিচ্ছেদের কথা ভাবছো। এই গুজবের কি কোন সত্যতা আছে? তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম।’ পায়েল এর জবাবে লেখেন, ‘বিজয়া, তুমি অবসাদে ভুগছো, জেনে দুঃখিত। দয়া করে অনিয়ন্ত্রিত ওষুধ খেয়ে ফেলো না... এতে মৃত্যু পর্যন্ত হতে পারে।’

সাংবাদিক যখন স্পষ্ট করে বলেন যে, তিনি শুধুমাত্র একটি প্রতিবেদনে তাঁদের বিবাহ বিচ্ছেদের খবরটি দেখার পরেই, তাঁর কাছ থেকে শুধু সত্যিটা জানতে চেয়েছেন, তখন পায়েল ঔদ্ধত্যের সঙ্গে লেখেন, ‘তা হলে বলতে হয়, বয়স ধরে রাখার ওষুধ খেয়ে তোমার এই দশা হয়েছে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।