২৪ঘণ্টা অনলাইন : ‘বাহুবলী’ সিনেমায় রাজমাতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া দক্ষিণী অভিনেত্রী রামায়া কৃষ্ণান একসময় প্রেম, অন্তঃসত্ত্বা হওয়া ও গর্ভপাত সংক্রান্ত বিতর্কে তুমুল আলোচনায় এসেছিলেন। বিষয়টি ঘিরে দীর্ঘদিন ধরে চলে নানা গুঞ্জন ও বিতর্ক, যা এখনও ভক্ত ও চলচ্চিত্র অনুরাগীদের মাঝে চর্চার বিষয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ১৯৯৯ সালে পরিচালক কে এস রবি কুমারের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রবি ছিলেন বিবাহিত, আর রামায়া তখন অবিবাহিত। এই অসম সম্পর্ক সামনে আসতেই পরিচালক রবি কুমারের স্ত্রীর তীব্র আপত্তি ও হুমকির মুখে পড়েন রামায়া।
পরবর্তীতে গুঞ্জন ছড়িয়ে পড়ে, রামায়া অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এবং রবি কুমার তার দায়িত্ব স্বীকারে অস্বীকৃতি জানান। এতে রামায়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। একপর্যায়ে গর্ভপাত করেন রামায়া এবং তার জন্য পরিচালকের কাছে ৭৫ লাখ টাকা দাবি করেন বলে খবর প্রকাশিত হয়। তবে এ সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়া কিংবা গর্ভপাতের বিষয়টি পরবর্তীতে উভয়েই অস্বীকার করেন। ২০০৩ সালে রামায়া কৃষ্ণান পরিচালক কৃষ্ণা বামসিকে বিয়ে করেন। বর্তমানে তাদের একমাত্র সন্তান হৃত্বিক কৃষ্ণানকে নিয়ে সংসার করছেন এই অভিনেত্রী।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।