রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুটকে সরিয়ে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ব্রুক

প্রকাশিত - ০৯ জুলাই, ২০২৫   ০৫:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এজবাস্টন টেস্টে ভারতীয়দের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে চূড়ায় হ্যারি ব্রুক। স্বদেশি জো রুটকে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের এই ব্যাটার। একই ম্যাচে রানের জোয়ার বইয়ে ক্যারিয়ারে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল।

বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। এক ধাপ এগিয়ে ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় আছেন ব্রুক। দুইয়ে নেমে গেছেন রুট। আর ব্রুকের চেয়ে তিনি পিছিয়ে আছেন ১৮ পয়েন্টে। গত বছরের ডিসেম্বরে রুটকে সরিয়েই প্রথমবার শীর্ষে উঠেছিলেন ব্রুক। তবে এক সপ্তাহ পরই শীর্ষস্থান পুনরুদ্ধার করেন রুট।

এজবাস্টন টেস্টে ১৫৮ ও ২৩ রানের ইনিংস খেলে আবারও শীর্ষে উঠে এলেন ২৬ বছর বয়সী ব্রুক। ম্যাচটিতে ভালো করতে পারেননি ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান রুট (২২ ও ৬)।

ওই ম্যাচ ৩৩৬ রানে জিতে র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে আছেন ভারতের সিরিজে সমতা ফেরানোর নায়ক গিল। গত বছরের সেপ্টেম্বরে তার আগের সেরা অবস্থান ছিল ১৪তম। ভারতের নতুন অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেন ২৩ নম্বরে থেকে।

হেডিংলিতে নেতৃত্বের অভিষেকে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ২৬৯ ও ১৬১ রান তোলেন গিল। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা প্রথম ক্রিকেটার তিনি। একই টেস্টে ভারতের দ্বিতীয় ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়েন এই ডানহাতি ব্যাটার। এছাড়া আরও অনেক কীর্তি গড়েন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।

গিলের মতো প্রথমবার শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন জেমি স্মিথ। এজবাস্টনে অপরাজিত ১৮৪ ও ৮৮ রানের ইনিংস খেলে ১৬ ধাপ এগিয়ে ঠিক দশ নম্বরে আছেন ইংল্যান্ডের কিপার-ব্যাটসম্যান। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। এজবাস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে ছয়টিসহ ম্যাচে ১০ উইকেট নিয়ে ৩৯ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেসার আকাশ দিপ। ৬ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন ভারতের আরেক পেসার মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে ৭ উইকেট শিকার করেন তিনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় আগের মতোই আছেন জাসপ্রিত বুমরাহ। এজবাস্টন টেস্টে এই তারকা পেসারকে বিশ্রামে রেখেছিল ভারত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।