রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭ বছর পর জোড়া লাগছে করিনার মা-বাবার সংসারে

প্রকাশিত - ০৯ জুলাই, ২০২৫   ০২:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ৩৭ বছর ধরে বিচ্ছিন্ন। কিন্তু খাতায়কলমে এখনও স্বামী-স্ত্রী। রণধীর কপূর এবং ববিতা বিয়ে করেছেন ১৯৭১ সালে। দুই কন্যা করিশ্মা এবং করিনা কপূরের জন্মের পর ১৯৮৮ সালে তাঁদের ছাদ আলাদা হয়ে যায়। যদিও আইনি বিচ্ছেদ করেননি তাঁরা। এখন জীবনের শেষবেলায় পৌঁছেছেন তারকা দম্পতি। দু’জনের বয়সই ৭৮ বছর। বার্ধক্যে এসে একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রণধীর-ববিতা। জানালেন তাঁদের কন্যা করিনা। বলি নায়িকার কথায়, ‘‘বৃদ্ধ বয়সে একে অপরের হাত ধরে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কারণ, তাঁদের শুরুটা ঠিক এমনই ছিল।’’

৩৭ বছর ধরে বিচ্ছিন্ন স্বামী-স্ত্রী বার্ধক্যে এসে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে এক ছাদের তলায় থাকতে চাইছেন। এমন ঘটনা বিরল না হলেও খুব বেশি দেখা যায় না। বিশেষ করে ‘গ্রে ডিভোর্স’-এর যুগে যেখানে ৫০ বছরের বেশি বয়সের পর অর্থাৎ প্রৌঢ়ত্ব পার হয়ে বিচ্ছেদ করছেন, সেখানে বিচ্ছিন্ন দম্পতি এক হচ্ছেন। তবে এমন ঘটনাও দেখা যায়, যেখানে আইনি ভাবে আলাদা হয়ে গিয়েও বয়সকালে এসে একসঙ্গে থাকেন যুগল। রণধীর-ববিতার মতোই। বেশ কয়েকটি কারণে এই সিদ্ধান্ত নেন দম্পতি।

অর্থনৈতিকভাবে সুবিধাজনক
বৃদ্ধ বয়সে নিজেদের সঞ্চয়ের উপরই জীবন কাটাতে হয়। সেখানে দু’টি আলাদা আলাদা বাড়িতে থাকা, আলাদা খরচ অনেক ক্ষেত্রে বহন করা সহজ হয় না। তাই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন বয়স্কেরা। একটি বাড়িতে থাকলে খরচ কম হয় অনেকটাই।

একাকিত্ব কাটে
বার্ধক্য মানেই জীবনের গতি থেকে ছিটকে যাওয়া। সময় কাটতে চায় না এই বয়সে। সন্তানের নিজেরা নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েন। বন্ধুবান্ধবের আলাদা সংসার রয়েছে। তাই রণধীর-ববিতার মতো বিচ্ছিন্ন স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে কথা বলে সময় কাটাতে পারেন। সঙ্গীর প্রয়োজনে এমন পদক্ষেপ করেন অনেকেই। তা ছাড়া বার্ধক্যজনিত অসুখবিসুখে কাউকে পাশে পেলেও সুবিধা হয়।

সন্তানদের প্রয়োজনে
অনেক সময়ে ছেলেমেয়েরা বাবা-মায়ের শরীর, স্বাস্থ্য, মনের কথা ভেবে দুশ্চিন্তায় পড়ে যান। নিজেদের সংসার সামলানোর পাশাপাশি দুই বাড়িতে বাবা আর মাকে সামলানো সহজ হয় না। তাঁদের প্রয়োজনেও এক হওয়ার কথা ভাবেন অনেকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।