রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্কজুজু জোরজবরদস্তি মানা যায় না

প্রকাশিত - ০৭ জুলাই, ২০২৫   ০৩:১৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শুল্কের জুজু দেখিয়ে অন্য দেশের উপর জোরজবরদস্তি মেনে নেওয়া যায় না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ব্রিক্‌স’কে হুমকি দেওয়ার পরে এমনটাই জানাল চিন। বেজিঙের বক্তব্য, শুল্ক ব্যবস্থাকে এ ভাবে ব্যবহার করলে আসলে কারও কোনও উপকার হবে না। পাশাপাশি, ‘ব্রিক্‌স’-এর আর এক সদস্যদেশ দক্ষিণ আফ্রিকাও জানিয়েছে, তারা আমেরিকাবিরোধী নয়।

দুই শক্তিধর রাষ্ট্র চিন এবং রাশিয়ার পাশাপাশি ভারতও ‘ব্রিক্‌স’-এর অন্যতম সদস্য। রবিবার ব্রাজ়িলে ‘ব্রিক্‌স’-এর সম্মেলনে বক্তৃতাও করেন মোদী। পরে দশ দেশের ওই আন্তর্জাতিক জোট একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে সরাসরি আমেরিকার নাম উল্লেখ না করলেও শুল্ক ব্যবস্থার অপব্যবহারের বিরুদ্ধে ‘ব্রিক্‌স’-এর অবস্থান জানানো হয়। এর পরেই সোমবার সকালে (ভারতীয় সময় অনুসারে) সরাসরি ‘ব্রিক্‌স’কে নিশানা করেন ট্রাম্প। এর পর দক্ষিণ আফ্রিকার বাণিজ্য দফতরের মুখপাত্র জানান, তাঁরা আমেরিকাবিরোধী নন। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার জন্য যে তারা এখনও একই রকম আগ্রহী, তা-ও জানিয়েছে ‘ব্রিক্‌স’-এর এই সদস্যরাষ্ট্র।

বস্তুত রবিবার যৌথ বিবৃতিতে ‘ব্রিক্‌স’ বলেছে, “বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ, তা সে নির্বিচারে শুল্ক বৃদ্ধি করাই হোক বা অন্য কোনও ঘোষণা, এগুলি বিশ্ববাণিজ্যকে আরও পিছিয়ে দেয়। বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করে।” সেখানে আমেরিকার নাম উল্লেখ নেই ঠিকই, তবে সম্প্রতি আমেরিকার শুল্কনীতিকে ঘিরে বিশ্ববাণিজ্যে এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। শুল্ক নিয়ে ‘ব্রিক্‌স’-এর এই অবস্থান ট্রাম্পের যে পছন্দ হয়নি, তা নিজের সমাজমাধ্যম পোস্টে কোনও রাখঢাক না রেখেই বুঝিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, “ব্রিক্‌স-এর আমেরিকাবিরোধী নীতির সঙ্গে কোনও দেশ যুক্ত হলে তাদের উপর বাড়তি ১০ শতাংশ কর চাপানো হবে। এর কোনও ব্যতিক্রম হবে না।” ট্রাম্পের ওই হুমকির পরে এ বার মুখ খুলল ‘ব্রিক্‌স’-এর অন্যতম সদস্যরাষ্ট্র চিন। তারা বুঝিয়ে দিয়েছে, ট্রাম্পের এ ধরনের মন্তব্যে বিরক্ত বেজিং। ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের হুমকির প্রেক্ষিতে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, অন্যের উপর চাপ তৈরির জন্য শুল্ককে ব্যবহার করা মেনে নেওয়া যায় না। শুল্ককে এ ভাবে ব্যবহার করলে কারও কোনও লাভ হবে না বলেও মনে করছে বেজিং।

ঘটনাচক্রে, শুল্কের প্রসঙ্গ টেনে এমন একটি সময়ে ‘ব্রিক্‌স’কে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, যখন আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। চিনের সঙ্গে ইতিমধ্যে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে ট্রাম্প প্রশাসন। তবে ভারতের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় ‘ব্রিক্‌স’কে হুমকি দেওয়ার পাশাপাশি প্রায় একই সময়ে সমাজমাধ্যম আরও একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি জানিয়েছেন, সোমবার (ওয়াশিংটনের স্থানীয় সময় অনুসারে) দুপুর ১২টা থেকে বিভিন্ন দেশকে শুল্ক-চিঠি বা চুক্তিপত্র পাঠানো হবে।

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষণে যেমন উঠে এসেছে আমেরিকার বিভিন্ন বিষয়, তেমনই জায়গা পেয়েছে বিদেশনীতিও। পূর্বসূরি জো বাইডেনের সরকারের সমালোচনাও শোনা গিয়েছে ট্রাম্পের কণ্ঠে। তাঁর ভাষণ জুড়ে ছিল কখনও অন্য দেশের বিরুদ্ধে হুঁশিয়ারি, আবার কখনও শোনা গিয়েছে ধন্যবাদজ্ঞাপনও। উঠে এসেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গও!

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।