রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বেড়েছে পাটের আবাদ

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৫   ০২:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : খুলনার দিঘলিয়া, তেরোখাদা ও ফুলতলায় এই বছর পাটের আবাদ বেড়েছে। পাট অধিদপ্তর থেকে জেলার সবচেয়ে বেশি পাট উৎপাদনকারী উপজেলার কৃষকদের প্রণোদনা দেয়া হয়েছে। জেলা পাট অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার দু’টি উপজেলার মধ্যে পাইকগাছা উপজেলায় ১ হাজার ৯শ’ কৃষককে ১ কেজি করে পাটবীজ ও ৫ কেজি করে সার দেয়া হয়েছে। এছাড়া ৭৫ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়। অনুরূপ ডুমুরিয়া উপজেলায় চাষিদেরও প্রণোদনা দেয়া হয়েছে।

জেলা কৃষি অফিসের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে জেলার ৯টি উপজেলায় পাটের আবাদ হয়েছে ১৪৪৭ হেক্টর জমিতে। এরমধ্যে তোষা পাট ১৪৪২ হেক্টর, দেশি পাট ৫ হেক্টর। চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট পাট আবাদের লক্ষ্যমাত্রা ১৪৫৭ ধরা হলেও এবার আবাদ হয়েছে ১২৫৭ হেক্টর জমিতে। যার মধ্যে তোষা পাট ১২২১ হেক্টর এবং দেশি পাট ৩৬ হেক্টর। লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন ৮৭ শতাংশ।

সূত্রে আরো জানা গেছে, চলতি অর্থবছরে রুপসা উপজেলায় পাটের আবাদ হয়েছে ২১ হেক্টর জমিতে, বটিয়াঘাটায় ৫ হেক্টর, দিঘলিয়ায় ৪৬ হেক্টর, ফুলতলায় ৯ হেক্টর, ডুমুরিয়ায় ৭৯৬ হেক্টর, তেরোখাদায় ১২৫ হেক্টর, পাইকগাছা ২৫২ হেক্টর, কয়রা ৩ হেক্টর জমিতে।

কৃষি অফিস জানিয়েছে, ২০২৩-২৪ অর্থ বছরে রুপসা উপজেলায় পাটের আবাদ হয়েছিল ৩৬ হেক্টর জমিতে, বটিয়াঘাটায় ১৫ হেক্টর, দিঘলিয়ায় ৩০ হেক্টর, ফুলতলায় ১ হেক্টর, ডুমুরিয়ায় ৮৬৬ হেক্টর, তেরোখাদায় ১২০ হেক্টর, পাইকগাছা ৩৭২ হেক্টর, কয়রা ৩ হেক্টর। এবার প্রতি হেক্টর গড় ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ দশমিক ৯৯ বেল বা ২ হাজার ৭শ’ ৪৩ মেট্রিক টন।

ডুমুরিয়ার পাঠ চাষি এনামুল কবির বলেন, এবার তিনি ৫ বিঘা জমিতে পাট চাষ করেছেন। তবে, অন্তত ১০ বিঘা জমিতে এবার পাট লাগানোর ইচ্ছা থাকলেও প্রচণ্ড তাপমাত্রার কারণে সেটা সম্ভব হয়নি। ডুমুরিয়া উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বলেন, উন্নত প্রযুক্তি ভিত্তিক পাট এবং পাট বীজ সম্প্রসারণ প্রকল্পের অধীনে কৃষকদের রাসায়নিক সার, চাষ ও ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রণোদনা দেয়া হয়েছে। সার ও বীজপ্রাপ্ত নির্বাচিত পাট চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট চাষ ও পাট বীজ উৎপাদন, সার দেওয়া, কর্তন, জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, বীজ সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, দক্ষিণবঙ্গে তুলনামূলক পাট চাষ কম হয়। গত বছর লক্ষ্যমাত্রা পূরণ হলেও এবার তা না হওয়ার কারণ হিসেবে আমরা মনে করছি প্রণোদনার অভাব এবং পাট চাষের উপযুক্ত পরিবেশ না পাওয়া। তবে চাষীদের পাটবীজ সংরক্ষণ, বীজ পাট উৎপাদন, উঠান বৈঠকসহ নানা পরামর্শ দিয়ে থাকি। এছাড়া ফরমাল ট্রেডিংয়ের ওপর শতাধিক পাট চাষিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হোসেন পাটের আবাদ কম হওয়ার কারণ হিসেবে বলেন, চলতি বছর পাট আবাদের সময় অতি মাত্রায় তাপমাত্রা বৃদ্ধির কারণে চাষিরা ভালোভাবে আবাদ করতে পারেনি। আবার যখন বৃষ্টি শুরু হয়েছে তখন আবাদেরও উপযুক্ত সময় শেষ হয়ে গেছে।
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।