রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে বছরপূর্তি হতেই সোনাক্ষী অন্তঃসত্ত্বা

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৫   ১২:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সদ্য বিয়ের বছরপূর্তি হল সোনাক্ষী সিন্‌হার। এমনিতেই তাঁর বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ভিন্‌ধর্মে বিয়ে করায় নিত্যদিন সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই আগাম ধারণা করে নিয়েছেন, তাঁদের বিবাহবিচ্ছেদ হবেই। বিয়ের পর থেকেই অভিনেত্রী বিচ্ছেদ ও তিনি কি অন্তঃসত্ত্বা, এই দুটো প্রশ্নের বার বার সম্মুখীন হচ্ছেন। অবশেষে সোনাক্ষী জানালেন তাঁকে অন্তঃসত্ত্বা ভাবার কারণ। যদিও তাঁর স্বামী জ়াহিরের কারণেই লোকে এমন ভাবছেন বলেই মত অভিনেত্রীর।

জ়াহিরের সঙ্গে সাত বছরের সম্পর্ক সোনাক্ষীর। শোনা যায়, ভিন্‌ধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহ-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দু’জনই। তার পর থেকেই শুরু হয় চর্চা। যদিও অভিনেত্রী তাঁর সঙ্গে স্বামীর কথোপকথনের একটি চ্যাট পোস্ট করেন। সেখানেই স্বামী যে কতটা খেয়াল রাখেন সোনাক্ষীর তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। রাতে খাবার শেষ করে এসেছেন সদ্য। তার পর জ়াহির সোনাক্ষীকে প্রশ্ন্ করেন, ‘তোমার কি খিদে পেয়েছে। ’ তাতেই সোনাক্ষী জবাব দেন এক্ষুনি ‘তোমার সামনে খেলাম, আমাকে এ ভাবে খাওয়ানো বন্ধ করো।’’ তার পরই ছিল ভালবাসার আদুরে বার্তার আদান-প্রদান। এই চ্যাটের নীচে অভিনেত্রী লেখেন, ‘‘এই যে, এটাই কারণ লোকে আমাকে অন্তঃসত্ত্বা ভাবেন।’’ আসলে সোনাক্ষীর এতটাই খেয়াল রাখেন জ়াহির যার ফলে তাঁর খানিকটা ওজন বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করেন অভিনেত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।