২৪ঘণ্টা অনলাইন : পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। চীনের দাজু হকি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে হংকংকে।
বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন দ্বীন ইসলাম। ম্যাচের ২০ মিনিটে দ্বীন ইসলামের ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ। ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন দীন ইসলাম।
২-০ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তারপরও গোলের জন্য মরিয়া ছিল তারা। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে তৃতীয় গোল করেন অমিত হাসান। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পুরুষ অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপে ১১ দলের এ টুর্নামেন্টে এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ- পাকিস্তান, চীন ও শ্রীলংকা। শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে, ৮ দলের নারী এশিয়া কাপে এ’ গ্রুপে আছে বাংলাদেশ দল। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান, উজবেকিস্তান এবং হংকং। ৪ জুলাই জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ নারী দল।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।