রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিন-বাংলাদেশ ঘনিষ্ঠতা আরো বাড়ছে

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৫:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের রাজনীতিতে উথালপাথাল লেগেই রয়েছে। কখনও শেখ হাসিনা, কখনও  মুহাম্মদ ইউনূসকে ঘিরে পদ্মাপারের রাজনীতিতে উত্তেজনার পরত। এবার এসে গেল বড় খবর। চিন এমন একটা কিছু করতে চলেছে যা বাংলাদেশে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত আনছে। এটি আন্তর্জাতিক দুনিয়ার কাছেও তাৎপর্যপূর্ণ বলে প্রতিপন্ন হতে চলেছে। কী সেটা?

চিন-বাংলাদেশ ঘনিষ্ঠতা
কানাঘুষো একটা শোনাই যাচ্ছিল। এবার মোটামুটি স্পষ্ট হয়ে গেল। আর লুকোচুরি নয়। চিন সত্যি-সত্যিই বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ বড় খেলোয়াড় হয়ে উঠছে। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই চিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছিল। শোনাই যাচ্ছিল যে, চিন-বাংলাদেশ ঘনিষ্ঠতা বেড়েছে। এবার তা নিয়ে প্রকাশ্য়ে মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরও। সম্প্রতি এক প্রতিনিধিদল-সহ পাঁচ দিনের চিনসফর করে দেশে ফিরেছেন তিনি। আর তার পরেই তাঁর মুখে শুধু জি জিন পিংয়ের স্তুতি। কেন?

চিন-বাংলাদেশ একযোগে কাজ
সোমবার সাংবাদিকদের আলমগীর বলেন, নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছে চিন। এছাড়াও তিস্তা নিয়েও বাংলাদেশের সঙ্গে  আলোচনা হয়েছে। এসবের পাশাপাশি মায়ানমার ও রোহিঙ্গা ইস্যুতেও হস্তক্ষেপ করতে রাজি হয়েছে চিন।

বিনপি-র মাধ্যমে পালাবদল
নির্বাচন নিয়ে গত কয়েক মাস ধরেই বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারকে চাপে রেখে নির্বাচন করাতে সরব হয়েছে বিএনপি-সহ পদ্মাপারের একাধিক রাজনৈতিক দল। আর এই আবহেই খালেদা জিয়ার দলের মহাসচিবের এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁদের প্রশ্ন, তবে কি বিএনপির হাত ধরেই ইউনূসের উপর চাপ তৈরি করতে চলেছে চিন? নাকি এবার বাংলাদেশের নির্বাচনকেও নিয়ন্ত্রণ করতে চাইছে চিন? বাংলাদেশের বিষয়গুলিতে চিনের এই বাড়তি তৎপরতা নিয়েও উঠছে প্রশ্ন।

হাসিনার জেল
এদিকে আদালত অবমাননা মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। 'কনটেম্পট অফ কোর্টে'র দায়ে পড়েছেন হাসিনা। আজ, বুধবার দুপুরে বিচারপতি মহম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এক ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। একই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মহম্মদ শাকিল আলম-কাণ্ডে দুমাসের কারাদণ্ডের কথা ঘোষণা করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।