রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের হাতে আসতে নতুন যুদ্ধাস্ত্র

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৫:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অপারেশন সিঁদুরের পর ভারতের হাতে আসছে বিরাট এক অস্ত্র। সীমান্তপারের সন্ত্রাস রুখতে ভারতের হাতে এবার আসবে অ্যাপাচে হেলিকপ্টার। এটি আসেত দেরি হয়েছে প্রায় ১৫ মাস। তবে প্রথম দফায় যে কটি হেলিকপ্টার আসার কথা ছিল সেগুলি সবই প্রায় চলে আসবে ভারতের হাতে।

এই হেলিকপ্টার আসার পর ভারতীয় সেনাবাহিনী যে বাড়তি বল পাবে সেকথা বলাই যায়। ২০২০ সালে আমেরিকার সঙ্গে এই হেলিকপ্টার নিয়ে একটি চুক্তি করেছিল ভারত। সেখানে ৬০০ মিলিয়ন ডলার টাকার রফাও হয়েছিল। ২০২৪ সালের মে-জুন মাসেই ৬ টি অ্যাপাচে হেলিকপ্টার আসার কথা ছিল। তবে সেটি কোনও কারণে দেরি হয়। তবে ইন্ডিয়া টুডের খবর অনুসারে চলতি মাসেই ভারতের হাতে আসতে চলেছে এই উন্নত যুদ্ধের হেলিকপ্টারটি। মার্কিন সেনার সঙ্গে যে কথা হয়েছে তেমনভাবেই ভারতের হাতে ৬ টি অ্যাপাচে হেলিকপ্টার আসবে। 

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে বেশ কয়েকটি প্রযুক্তিগত কারণে এই হেলিকপ্টারগুলি আসতে খানিকটা সময় লেগেছিল। তবে আগামী সপ্তাহেই প্রথম দফার হেলিকপ্টার পেতে চলেছে ভারত। চলতি বছরের শেষে দ্বিতীয় দফার হেলিকপ্টারও পাবে ভারতীয় সেনাবাহিনী। মনে করা হচ্ছে দেশের পশ্চিমভাগের সীমান্ত সুরক্ষার দিকে এই অ্যাপাচে হেলিকপ্টার বিরাট কার্যকরী ভূমিকা নেবে। এই হেলিকপ্টার হাতে এলে সীমান্ত পারে ভারত আরও শক্তিশালী হবে বলেই সকলে মনে করছেন। ভারতের অস্ত্রের ঝুলিতে এটি একটি বিরাট দিক বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার।

অ্যাপাচে হেলিকপ্টার হল একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার, যা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এটি একটি দ্বি-ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার, যা ১৯৮৪ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এই হেলিকপ্টারটি ট্যাঙ্ক বিধ্বংসী এবং স্থল লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য বিশেষভাবে পরিচিত। ভারতীয় বিমান বাহিনীও এই হেলিকপ্টার ব্যবহার করে এবং এটিকে "ট্যাঙ্ক ইন দ্য এয়ার" বলা হয়।

অ্যাপাচে হেলিকপ্টার, বিশেষ করে AH-64E মডেলটি, বিশ্বের সবচেয়ে উন্নত মাল্টি-রোল কমব্যাট হেলিকপ্টারগুলির মধ্যে একটি। এটি ভারী সাঁজোয়া যান, বাঙ্কার এবং অন্যান্য স্থল লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

ভারতীয় সেনাবাহিনীও তাদের ক্ষমতা বাড়ানোর জন্য এই উন্নত কমব্যাট হেলিকপ্টারগুলি চেয়েছিল। অ্যাপাচে হেলিকপ্টারে অত্যাধুনিক সেন্সর এবং অস্ত্রশস্ত্র রয়েছে, যা এটিকে দিনের বেলা এবং রাতের বেলায় উভয় সময়েই কার্যকর করে তোলে। এর মধ্যে একটি রাডার সিস্টেমও রয়েছে যা লক্ষ্যবস্তু সনাক্ত করতে সহায়তা করে। অ্যাপাচে হেলিকপ্টার তার উন্নত প্রযুক্তির কারণে যুদ্ধের ময়দানে খুব কার্যকরী একটি হেলিকপ্টার। এটি শত্রুপক্ষের জন্য একটি বড় হুমকি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।