রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
এনবিআরের ‘কমপ্লিট শাটডাউন’ সমাচার

চট্টগ্রাম কাস্টমস কমিশনার সাময়িক বরখাস্ত

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৮:১৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টমস হাউস তালাবদ্ধ রাখায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়। ১ জুলাই এই প্রজ্ঞাপন জারি করা হয়। জাকির হোসেনকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ১ জুন আজকের পত্রিকায় চট্টগ্রাম কাস্টমস নিয়ে ‘নজিরবিহীন কর্মবিরতি, তোপের মুখে কাস্টমস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এদিকে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারের ‘নির্দেশনা অমান্য করে’ কাস্টমস হাউস বন্ধ রাখায় জাকির হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর্মকর্তা মো. জাকির হোসেন ২১ ও ২৮ জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ এর আগে ১৮ জুন এনবিআর এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। তিনি সেই নির্দেশ অমান্য করে চট্টগ্রাম কাস্টমস হাউস শনিবার ও রোববার বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তাঁর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯ (১)-এর কথা বলা হয়। সাময়িকভাবে বরখাস্তের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।’ মো. জাকির হোসেন বরখাস্ত হওয়ার পর ওই পদে কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভুঁঞাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।