রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বর্যার সবকথা অক্ষরে অক্ষরে মানেন অভিষেক

প্রকাশিত - ০২ জুলাই, ২০২৫   ০৮:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বছর দুয়েক ধরে তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও সাফাই দেননি ঐশ্বর্যা-অভিষেক। তবে এ বার অভিষেক জানালেন, স্ত্রী ঐশ্বর্যার উপদেশে তিনি কোন কাজটা করছেন!

১৭ বছরের দাম্পত্যজীবন কাটানোর পরেও প্রতি মুহূর্তে খবরে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। সম্প্রতি নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবী সরিয়ে ‘রাই’ পদবিতে ফিরে গিয়েছেন ঐশ্বর্যা। এ ছাড়া, বচ্চনদের অন্দরের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। শোনা যায়, শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা নেই ঐশ্বর্যার। বছর দুয়েক ধরে বিস্তর জল্পনা গোটা বচ্চন পরিবার নিয়ে। যদিও তাঁরা কিন্তু নীরব থেকেছেন। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও সাফাই দেননি। এ বার অবশ্য অভিষেক জানালেন, স্ত্রী ঐশ্বর্যার উপদেশেই এমনটা করেছেন।

তাঁর ও ঐশ্বর্যার বৈবাহিক জীবন নিয়ে যে কাটাছেঁড়া চলে তাতে নীরবতাকেই কেন ঢাল করেন অভিষেক? সেই প্রসঙ্গে অভিনেতা বলেন,‘‘আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনও সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ, নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি, আমার জীবন যাঁরা বাঁচাচ্ছেন না, তাঁদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই।’’ অভিষেক জানেন, সবাইকে খুশি করার দায় তাঁর নেই। নিজেই এ কথা বিশ্বাস করতে শুরু করেন ঐশ্বর্যা বলার পর থেকে। অভিষেক বলেন, ‘‘আমার স্ত্রী আমাকে বলেছে চারপাশে নেতিবাচক আলোচনা থাকবে। সেগুলো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। চারপাশে যা কিছু ভাল সেটা গ্রহণ করতে হবে, এটা ওর থেকেই শেখা।’’ ঐশ্বর্যার শেখানো পথেই এগোচ্ছেন অভিনেতা। তাই বাইরে যে যা-ই বলুক, ভিতরে ভিতরে তাঁদের সম্পর্ক যে পোক্ত রয়েছে সেটাই জানিয়ে দিলেন অভিষেক।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।