রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরলেন তৌকীর আহমেদ

প্রকাশিত - ০১ জুলাই, ২০২৫   ০৫:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দীর্ঘ বিরতির পর অভিনয় ও পরিচালনায় ফিরলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। বাংলাদেশটেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ধূসর প্রজাপতি’। এর রচয়িতা, পরিচালক এবং অন্যতম অভিনেতা তিনি নিজেই।  গত ২১ জুন থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশে নাটকটির শুটিং শুরু হয়েছে, যা চলবে ৩ জুলাই পর্যন্ত। ২৬ পর্বের এই নাটকের কাহিনি আবর্তিত হয়েছে সমাজ ও মানুষের মনস্তত্ত্ব ঘিরে।  

তৌকীর আহমেদ বলেন, “অনেক বছর পর আবার ধারাবাহিক নাটকে অভিনয় করছি। যেহেতু নিজের লেখা, চরিত্রটি ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছি।” এর আগে ‘রূপালি জোছনায়’, ‘শঙ্খবাস’, ‘চন্দ্রমগ্ন’, ‘জোছনাকাল’, ‘জলপরী’সহ একাধিক ধারাবাহিক নির্মাণ করেছেন তৌকীর আহমেদ।  ‘ধূসর প্রজাপতি’ নাটকে আরো অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, শ্যামল মাওলা, আইশা খান, মীর রাব্বি, তানজিকা আমিন, সাবিনা আজাদ ও তনুশ্রী দত্ত। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।