রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেতিবাচক চরিত্রে অভিনয়ের খুব ইচ্ছা: বাঁধন

প্রকাশিত - ২৯ জুন, ২০২৫   ০৫:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমায় একজ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তির পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন বাঁধন।সিনেমার গল্পে বাঁধনকে কখনো শিক্ষক, কখনো পুলিশের প্রতিবাদী নারী চরিত্রে দেখা গেছে। কিন্তু নিজেকে ভিন্নভাবে পর্দায় দেখতে চান এই অভিনেত্রী। এই ট্যাগ ভাঙতে চান তিনি। একটি সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী।  আজমেরী হক বাঁধন বলেন, “নেতিবাচক চরিত্রে অভিনয় করার খুব ইচ্ছা। আবার রোমান্টিক, হরর, অ্যাকশন—এসব গল্পেও অভিনয় করতে চাই। আমি কতটা রোমান্টিক, দর্শক তা বুঝতে পারছেন না। আমি কিন্তু অনেক রোমান্টিক। সেই গল্পও করব।”

রায়হান রাফী নির্মিত বেশ কিছু সিনেমা সাফল্য পেয়েছে। অ্যাকশন-রোমান্টিক উভয় ঘরানার সিনেমাই নির্মাণ করেছেন তিনি। বাঁধন বলেন, “রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমার জন্য রায়হান রাফীর সঙ্গে কাজ করতে চাই।” প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূনের নির্দেশনায় অভিনয় করতে চান বাঁধন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি নুহাশের কাজের ভক্ত। এত সুন্দর করে সে গল্প বলে, সেখানে জোর করে হাসানো নাই, ভয় দেখানো নাই। আমি বলব, নুহাশের নির্দেশনায় অভিনয় করতে চাই।” 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।