রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামলা বন্ধের দাবি বিরোধীদের

প্রকাশিত - ২৬ জুন, ২০২৫   ০৬:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল। আপাতত ইরানে হামলা চালানো হবে না বলেই ট্রাম্পকে কথা দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই আবহকে কাজে লাগিয়ে গাজায় হামলা বন্ধের দাবি তুলে নেতনিয়াহুর উপর চাপ তৈরি করছে ইজরায়েলের বিরোধী দলগুলি।

ইহুদি রাষ্ট্রে ক্ষমতায় রয়েছে লিকুড পার্টির নেতৃত্বাধীন জোট সরকার। যার সর্বশক্তিমান নেতা নেতনিয়াহু। অন্যদিকে অন্যতম দুই বিরোধী দল হল ইয়েস আতিদ এবং ডেমোক্র্যাটিক পার্টি। ইরানের সংঘর্ষবিরতিক স্বাগত জানিয়েছেন দুই দলের প্রধান নেতা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ শান্তি ফেরাতে গাজায় হামলা বন্ধ করার অনুরোধ করছেন তাঁরা। আতিদ দলের প্রধান লাপিদ বলেন, “আর কেন? এ বার গাজাতেও শেষ হোক। পণবন্দিদের ফিরিয়ে যুদ্ধ থামুক। বরং ইজরায়েলের পুনর্গঠনে মন দেওয়া হোক।” এক্স হ্যান্ডেলে ইয়ের গোলান পোস্ট করেছেন, “অভিযান শেষ করার সময় এসেছে। সব পণবন্দিদের ফেরানো হোক। গাজায় যুদ্ধ থামুক।”

উল্লেখ্য, মঙ্গলবার ভোরেও গাজায় ইজরায়েলি সেনার গুলিতে কমপক্ষে ৩৮ জন প্যালেস্টাইনবাসীর মৃত্যু হয়েছে। সেখানে লাগাতার হামলা নিয়ে বারবার বিরোধী নেতৃত্বের সমালোচনার মুখে পড়েছেন নেতানিয়াহু। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, একেবারেই সমালোচনা সহ্য করতে পারেন না তিনি। বিরোধী নেতা-কর্মীদের উপর নজরদারি চালান। এমনকী তাঁদের উপর নিপীড়নের অভিযোগও রয়েছে শাসক দলের নেতার বিরুদ্ধে।

এদিকে মঙ্গলবার ট্রাম্পের যুদ্ধবিরতি বার্তার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, “সেনা অভিযানের লক্ষ্য অর্জন করায় এবং রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ইজরায়েল যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রস্তাবে সম্মত হয়েছে।” আরও বলা হয়, “প্রতিরক্ষা ক্ষেত্রে (ইজরায়েলকে) সমর্থন এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটাতে সক্রিয় হওয়ায় ইজরায়েল রাষ্ট্রপতি ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। ” এর কিছুক্ষণ ইজরায়েলের বিদেশমন্ত্রী দাবি করেন, ইরান সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে, পালটা হামলার হুঁশিয়ারিও দেন তিনি। যদিও এই দাবি উড়িয়ে দেয় তেহরান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।