রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো প্রধানের ‌‘ড্যাডি’ ডাক নিয়ে যা বললেন ট্রাম্প

প্রকাশিত - ২৫ জুন, ২০২৫   ০৭:৪৭ পিএম
webnews24

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ড্যাডি’ হিসেবে উল্লেখ করেছিলেন। নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল।

জবাবে ট্রাম্প বলেছেন, ‘‘তিনি আমাদের পছন্দ করেন। আমি মনে করি, তিনি আমাকে পছন্দ করেন।’’ মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘‘তিনি সস্নেহে এটি করেছেন। ড্যাডি, তুমি আমার ড্যাডি।’’ এর আগে রুটে বলেছিলেন, ‘‘ড্যাডিকে মাঝে মধ্যে শক্ত ভাষায় কথা বলতে হয়।’’

ইসরায়েল ও ইরানের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প গালি দিয়ে যে কথা বলেছিলেন সে প্রসঙ্গে রুটে এমন মন্তব্য করেছিলেন। সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে ন্যাটোর মহাসচিবের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইরান-ইসরায়েলের সংঘাতকে স্কুলে দুই শিশুর মধ্যে মারামারির সঙ্গেও তুলনা করেন তিনি।

‘‘তারা নরকের মতো লড়াই করছে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিট লড়তে দিন। তারপর থামানো সহজ হয়ে যায়।’’ মঙ্গলবার ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটি অশ্লীল শব্দের ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেটি উল্লেখ করে রুটে জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন পরিস্থিতিতে বাবাকে মাঝেমধ্যে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘‘মাঝেমধ্যে আপনাকে কঠোর ভাষা ব্যবহার করতেই হয়, কিছু নির্দিষ্ট শব্দ বলতেই হয়।’’
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।