রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন প্রেমিকার সঙ্গে বিরাটের ছবি ফাঁস

প্রকাশিত - ২৫ জুন, ২০২৫   ০৭:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অনুষ্কা শর্মাকে বিয়ে করে এখন তিনি ঘোরতর সংসারী। কিন্তু একটা সময়ে বিরাট কোহলির সঙ্গে নিত্যনতুন মহিলাদের নাম জড়াত। জল্পনা শোনা যায়, অসংখ্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কিং কোহলির। সেরকমই এক প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিরাটের পুরনো ছবি আচমকাই ভাইরাল সোশাল মিডিয়ায়। সেই সঙ্গে নেটিজেনদের চর্চায় উঠে এসেছেন বিরাটের সেই প্রাক্তন, যিনি কিনা বলিউডের হারিয়ে যাওয়া এক অভিনেত্রী।

তিনি কে? বিরাটের সঙ্গে প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী ইসাবেলা লেইতে। মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ল্যাকমের মতো বিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনে তাঁকে দেখা গিয়েছে। কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। আমির খানের ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইসাবেলা। ২০১২ সালে তালাশ ছবিতে আমির খান-করিনা কাপুরদের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়েই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিরাটের সঙ্গে দেখা ইসাবেলার।

প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করেন ইসাবেলা-বিরাট। তারপর দু’জনের পথ আলাদা হয়ে যায়। যদিও এই সম্পর্ক নিয়ে বিরাটের মুখে কিছু শোনা যায়নি। ২০১৪ সালে একটি সাক্ষাৎকারে ইসাবেলা বলেন, “ভারতে আসার পর আমার প্রথম বন্ধু ছিল বিরাট। অনেকটা সময় আমরা ডেট করেছি, প্রায় ২ বছর। তবে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইনি।” বিরাটের পর সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও নাম জড়িয়েছিল ইসাবেলার। তবে সিদ্ধার্থকে নিছক বন্ধু বলেই মনে করেন তিনি। ২০২০ পর্যন্ত বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ইসাবেলা। তবে আপাতত বিনোদুনিয়া থেকে তিনি বহুদূরে। দোহায় থাকেন তিনি। দুই মেয়েকে নিয়ে ভরা সংসার তাঁর। মাঝে মাঝে সেই জীবনের ঝলক তুলে ধরেন সোশাল মিডিয়ায়। তার মধ্যেই আচমকা ভাইরাল হল বিরাটের সঙ্গে তাঁর প্রেমপর্বের ছবি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।