রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাহানারার সাফল্যের মুকুটে নতুন পালক

প্রকাশিত - ২৪ জুন, ২০২৫   ০৫:১১ পিএম
webnews24

২৪ঘন্টা আনলাইন : অস্ট্রেলিয়ার সিডনিতে খেলার পাশাপাশি কোচিংয়েও হাত পাকাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। খেলোয়াড় হিসেবে ভালো করার সঙ্গে কোচিংয়েও সমানতালে ভালো করছেন। সেই স্বীকৃতি পেলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে লেভেল ২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় লেভেল ১ কোচিং কোর্স করার প্রয়োজন হয়নি। সিডনিতে নিজের ক্লাবে খেলা, কোচিং করানো এবং কোচিং কোর্স নিয়ে বেশ ব্যস্ত সময় কাটিয়ে নিজেদের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করেছেন জাহানারা।

গত ফেব্রুয়ারিতে মানসিক স্বাস্থ্য ভালো না বলে জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন জাহানারা। শুরুতে কয়েক সপ্তাহের ছুটি নিলেও পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ছুটি নেন। পরবর্তীতে দেখা যায় স্কলারপিশ নিয়ে সিডনি প্রিমিয়ার প্লেটে খেলছেন জাহানারা। মার্চে সেই লিগের খেলা শেষ হলেও এখনও সেখানে রয়ে গেছেন। সাবেক অধিনায়ক ও আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তাকে ক্লাব থেকে মেন্টর পদ দেওয়া হয়েছে। সেখানে কোচিং করাচ্ছেন সঙ্গে কোচিং ক্যারিয়ারে মনোযোগী হয়ে কোর্সও করছেন। বেশ দ্রুতই কোচিং কোর্সে ভালো করে স্বীকৃতি পেয়ে গেছেন। বাংলাদেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৮৩ টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা।  গত ডিসেম্বরের পর জাতীয় দলে তাকে দেখা যায়নি। এখন অস্ট্রেলিয়াতেই থিতু হয়েছেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।