রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
ইরানে মার্কিন হামলার পরই গর্জে উঠলেন ওয়েইসি

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমেরিকা

প্রকাশিত - ২৩ জুন, ২০২৫   ০৭:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ইরানে হামলা করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমেরিকা। রবিবার এমনই মন্তব্য করলেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। পাশাপাশি, তিনি জানান, মার্কিন সংবিধান এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘনও করেছে আমেরিকা।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমেরিকার সংবিধান অনুসারে, মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া দেশটি অন্য কোনও সার্বভৌম দেশকে আক্রমণ করতে পারে না। গাজায় গণহত্যা ধামাচাপা দেওয়ার জন্যই ইরানের উপর হামলা চালিয়েছে আমেরিকা।” তিনি আরও বলেন, “আগামী ৫-১০ বছরের মধ্যে ইরানের হাতে থাকবে ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিও  ইজরায়েলকে ঠেকাতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে।” একইসঙ্গে ইরান এবং ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের প্রতিও উদ্বেগ প্রকাশ করেছেন হায়দরাবাদের সাংসদ।

ইজরায়েল-ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে আমেরিকা। রবিবার ভোর রাতে মার্কিন সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে বলেন, “আমেরিকা ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। আমেরিকার সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।” মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের ওই তিন পরমাণু গবেষণাকেন্দ্রগুলি পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে মার্কিন সেনা। অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। আর কোনও সেনার পক্ষে এটা সম্ভবও হত না।” একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, “এবার শান্তির সময়।”

তাৎপর্যপূর্ণভাবে শুক্রবারই ট্রাম্প জানিয়েছিলেন, ইরানকে পরমাণু অস্ত্র গবেষণা বন্ধের জন্য দু’সপ্তাহ সময় দিতে চান তিনি। কিন্তু সেই সময়সীমার অনেক আগেই ইরানে হামলা চালিয়ে দিল মার্কিন সেনা। পালটা শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হুঁশিয়ারির সুরেই বলে দেন, ‘পারমাণবিক কার্যকলাপ কোনওভাবেই বন্ধ করা হবে না।’ সম্ভবত পেজেশকিয়ানের সেই বার্তার পরই ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত নেন। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা যে ঘনীভূত হচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।