রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দল ঘোষণা করল বিসিবি

প্রকাশিত - ২৩ জুন, ২০২৫   ০৫:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে এটাই প্রথম সিরিজ হতে যাচ্ছে।  সোমবার (২৩ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন করে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। মূলত সৌম্য সরকার চোট থেকে সেরে না ওঠায় সুযোগটা পেয়ে গেছেন নাঈম। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি।

এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে সবশেষ ওয়ানডে খেলা চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তানভীর ইসলাম।  আগামী ২ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৫ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেও কলম্বোতে। এরপর পাল্লেকেলেতে ৮ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।