রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটি কাটাতে কোথায় গেলেন রুনা খান

প্রকাশিত - ২৩ জুন, ২০২৫   ০৫:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী রুনা খান। কয়েকদিন আগে এক সক্ষাৎকারে জানিয়েছিলেন মেয়ের স্কুলের লম্বা ছুটির কারণে পরিবার নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবেন তিনি। তবে কোন দেশে যাবেন সেটা জানাননি। এবার জানা গেলো যুক্তরাষ্ট্রে গেছেন এই অভিনেত্রী। আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রুনা খান। ছবির সঙ্গে জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। মেকআপ ছাড়া রুনার পরনে ছিল অলিভ গ্রিন বা ধূসর-সবুজ রঙয়ের স্লিভলেস-ফ্লেয়ারি স্টাইলের ট্যাঙ্ক টপস ও হালকা নীল রঙের ফেডেড ওয়াশ ডেনিম শর্টস। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে রুনা খান লিখেছেন, ‘হাডসন নদীর তীরে..।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, ‘হলিডেস, ফ্যামিলি ট্রিপ, নো-মেকআপ।

এবার ঈদুল আজহায় চলচ্চিত্র-সিরিজ-সব মাধ্যমেই রয়েছেন অভিনেত্রী রুনা খান। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ এসেছে তার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। অন্যদিকে, আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ এবং ওয়েব ফিল্ম ‘নীলপদ্ম’। এছাড়া মাসুদ পথিকের ‘বক’, কৌশিক সংকর দাশের ‘দাফন’, ও জাহিদ হোসেনের ‘নীলবন্ধন’ নামের তিনটি সিনেমার শুটিং শেষ করে রুনা খান। সম্প্রতি আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সব ঠিক থাকলে মাসখনেক পর জানা যাবে সিনেমাটির নাম।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।