২৪ঘণ্টা অনলাইন : একইভাবে রান্না করলে খাবার একঘেয়ে লাগতে পারে। এ কারণে মাঝে মধ্যে স্বাদ বদল করা জরুরি। রান্নার আগে ম্যারিনেট করলে মাছ-মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তবে এজন্য সঠিক ম্যারিনেশন পদ্ধতি জানা জরুরি।
ম্যারিনেশনে লবণ ও লেবুর রসের আলাদা ভূমিকা
স্বাদ বৃদ্ধির জন্য লবণের আলাদা গুরুত্ব রয়েছে। মিশ্রণের পর জটিল পদ্ধতিতে লবণ মাংসের ভিতর থেকে আর্দ্রতা বার করে আনে। এ কারণে বলা হয়, লবণ মাখালে মাংস থেকে দ্রুত পানি ছাড়বে। তা ছাড়া পেশির তন্তুগুলিকে আলগা করে মাংসকে নরম করতে পারে লবণ। ভিনেগার, লেবুর রস, ইয়োগার্ট, বাটারমিল্কের মতো অ্যাসিডিক উপকরণগুলি মাংসে মাখিয়ে রাখলে তা মাংসের উপরিতলের প্রোটিনের গঠন পাল্টে দিতে পারে। অ্যাসিডের টক ভাব মাংসে স্বাদ এনে দেয়।
ম্যারিনেশনের সময় যা মাথায় রাখা জরুরি-
সবসময় তাজা এবং সুগন্ধ যুক্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করবেন। দীর্ঘ সময় ধরে ম্যারিনেট করা মানেই মাংসের গভীরে উপকরণগুলি প্রবেশ করা নয়। কম সময়েও ভালো ম্যারিনেশন হতে পারে। তবে উপকরণগুলো হতে হবে যথাযথ অনুপাতে। তেল বা টক দইয়ের মতো উপকরণ অ্যাসিডিক উপাদানগুলির মতোই কাজ করে। আপনি ঠিক কোন পদটি রান্না করতে চাইছেন, তার উপর এটা নির্ভর করে। ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংস বের করে সরাসরি রান্নায় দিয়ে দেবেন না। কিছুক্ষণ পর দিন। তা না হলে স্বাদে সমস্যা হতে পারে। অতিরিক্ত ম্যারিনেশনে মাংস গলে যেতে পারে। খুব বেশি ক্ষণ ম্যারিনেট করে রাখলে অ্যাসিডের বিক্রিয়ায় মাংসের গঠনে পরিবর্তন আসে।
সকালে খালি পেটে দুধ পান করলে শরীরে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন ডি সরবরাহ হয়। এটি পেশি ও হাড়ের সুস্থতায় সহায়তা করতে পারে। তবে ল্যাকটোজ অসহিষ্ণু ব্যক্তিদের গ্যাস, পেট ফাঁপা ও ডায়রিয়া হতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণকারীদেরও খাদ্যাভ্যাসের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।