রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিং ও ফিঞ্চের চোখে রিশাদ কেন আলাদা?

প্রকাশিত - ২১ জুন, ২০২৫   ০৬:৩৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : অস্ট্রেলিয়ার ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা দ্বিতীয় মৌসুমে বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ হোসেন। বিগ ব্যাগের বর্তমান চ‌্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস এবারও ড্রাফট থেকে ২৩ বছর বয়সী বাংলাদেশি স্পিনারকে দলে নিয়েছে। গত আসরে তাকে দলে নিয়েছিল হোবার্ট। কিন্তু নানা জটিলতায় সেবার তার খেলা হয়নি। এবার পুরো মৌসুম তাকে পাওয়া যাবে এমনটাই জানিয়েছে, বিগ ব‌্যাশ কর্তৃপক্ষ। বাংলাদেশের এই স্পিনারকে এবার হোবার্ট নিজেদের ডাকেই ঘরে তুলেছে। গত বছর সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দল পান রিশাদ। তবে ড্রাফট থেকে সরাসরি সুযোগ পাওয়া তিনিই প্রথম।

রিশাদকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মনে ধরেছিল হোবার্টের। তখন থেকেই তাকে দলে নেওয়ার পরিকল্পনা ছিল। দলটির মেন্টর রিকি পন্টিং চেয়েছিল রিশাদকে দলে নিতে। বিগ ব‌্যাশের অফিসিয়াল পোডকাস্টে সাবেক অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ‌্যারোন ফিঞ্চ সেই কথা বললেন, ‘‘রিকি পন্টিংও তার খুব প্রশংসা করেছে। ডানহাতি লেগ স্পিনার হিসেবে অন্য লেগ স্পিনাদের মধ্যে তাকে তারা বেছে নিয়েছে। আমার মনে হয় তৃতীয় বা চতুর্থ রাউন্ডেই (আসলে দ্বিতীয়) তারা তাকে তুলে নিয়েছিল। এটা একটা দারুন ব্যাপার। বল টস করতে ভয় পায় না। হোবার্ট হারিকেনসের একটা থিম আছে। তারা মাঝের ওভারগুলোতে উইকেট চায়। রান নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়।’’

রিশাদের প্রশংসা করে ফিঞ্চ আরো বলেছেন, ‘‘বাংলাদেশি একজন লেগ স্পিনার হিসেবে সে খুব ভালো করছে এবং ভালোমানের স্পিনারও সে। একেবারেই আলাদা। গত বছর সে খুব বেশি ম্যাচ খেলেনি। আমার মনে হয় হাতে গোনা কয়েকটি ম্যাচ ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আধুনিক লেগ স্পিনারদের থেকে একেবারেই আলাদা সে। বল টস করে। যদি সে চাপের মধ্যে থাকে, তাহলে সে ধীরে চলে।’’

রশিদ খানের সঙ্গে তুলনা করে রিশাদের বোলিং বৈচিত্র্য নিয়ে আলাদা করে কথা বলেছেন ফিঞ্চ, ‘‘আমি তাকে এমন কারো সাথে তুলনা করি যাকে আমি বোলিং করতে দেখেছি এবং বেশ কয়েকবার মুখোমুখি হয়েছি, সে বিগ ব্যাশেও খেলেছে। রশিদ খান, যিনি বাতাসে দ্রুত গতিতে বল করেন, সব সময় স্টাম্পে নির্ভুলভাবে বল করেন। এই ছেলেটা আলাদা। রিশাদ জানিয়েছে, সে টস করবে। সে তোমাকে আটকানোর চেষ্টা করবে এবং গতির বৈচিত্র্য ধরে রাখবে। সে খুব ভালো গুগলিও করতে পারে। ক্যারিবিয়ানে দুর্দান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ কেটেছিল তার।’’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।