২৪ঘণ্টা অনলাইন : নিউইয়র্কের বিখ্যাত হেডেন প্ল্যানেটারিয়ামে চলছিল ‘এনকাউন্টার্স ইন দ্য মিল্কিওয়ে’ শীর্ষক এক মহাকাশ প্রদর্শনী। সেই শোর প্রস্তুতিপর্বে হঠাৎ করেই ধরা পড়ে এক অভূতপূর্ব চিত্র সৌরজগতের প্রান্তে থাকা বিশাল বরফঘেরা অঞ্চল ওয়ার্ট ক্লাউডের ভেতরে এক স্পষ্ট সর্পিল গঠন। এটি ছিল এতদিন বিজ্ঞানীদের কল্পনারও বাইরে।
এই চিত্রটি প্রথম নজরে আনেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী জ্যাকি ফাহার্টি। পরে এটি যাচাই করেন ওয়ার্ট ক্লাউড নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা গবেষক ডেভিড নেসভোরনি। আশ্চর্যের বিষয়, তার তৈরি বহু বছরের গাণিতিক মডেলে এই সর্পিল গঠন কখনো ধরা পড়েনি, কারণ তিন মাত্রায় এই অঞ্চলটিকে আগে কখনো দেখা হয়নি।
ওয়ার্ট ক্লাউড একটি স্ফীত বরফঘেরা বলয়ের মতো অঞ্চল, যা সূর্য থেকে নেপচুনের চেয়ে হাজার গুণ দূরে অবস্থিত এবং যার গঠন এতদিন গোলাকার বলেই ধরে নেওয়া হতো। কিন্তু নতুন বিশ্লেষণে দেখা যাচ্ছে, অন্তর্বর্তী অংশে একটি স্পষ্ট সর্পিল আকৃতি রয়েছে। ডেভিড নেসভোরনি ব্যাখ্যা করেছেন, ওয়ার্ট ক্লাউড সৌরজগত থেকে এতটাই দূরে যে, সেখানে কেবল সূর্যের মাধ্যাকর্ষণই নয়, বরং গ্যালাক্সির নিজস্ব টানের প্রভাবও পড়ে। এই গ্যালাক্টিক টাইডই সেখানে সর্পিল কাঠামো তৈরি করছে।
এই আবিষ্কার সৌরজগতের উৎপত্তি ও গঠনের ব্যাখ্যায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। ফাহার্টির মতে, আমরা যদি সত্যিই সৌরজগতের ইতিহাস জানতে চাই, তাহলে এর সীমানা ঘিরে থাকা গঠন ও উপাদানগুলোও বোঝা দরকার। হতে পারে এই দূর প্রান্ত থেকেই একসময় পৃথিবীতে পানি কিংবা প্রাণের সূচনাকারী অণু এসেছে।
তবে এই সর্পিল গঠন আদৌ চোখে দেখা যায় কি না— তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে যথেষ্ট সংখ্যক বরফঘেরা বস্তুর আরও গভীর পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। চিলির ভেরা সি. রুবিন টেলিস্কোপ ভবিষ্যতে এই রহস্যের কিছুটা জবাব দিতে পারবে বলে আশা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত এটি একটি তাত্ত্বিক গাণিতিক মডেল, তবুও সৌরজগতের গঠন ও তার আশপাশের মহাজাগতিক পরিমণ্ডল সম্পর্কে আমাদের বোঝাপড়ায় এক নতুন পথ খুলে দিয়েছে এই আকস্মিক আবিষ্কার।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।