রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নুসরাত ফারিয়ার ছন্দে ফেরার চেষ্টা

প্রকাশিত - ১৯ জুন, ২০২৫   ০৬:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দীর্ঘদিন ধরেই কাজে তার ছন্দপতন ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দলন পরবর্তী সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে রুপদান করা এ অভিনেত্রী ছাত্র আন্দলনের সময় দেশে ছিলেন না। আন্দোলন পরবর্তী দেশে আসলেও, সেভাবে নিজেকে কাজে ব্যস্ত করতে পারেননি। মাঝে তার অভিনীত ‘জ্বীন-৩’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও, সেটির ভাগ্যেও ঘটে ভরাডুবি। 

এদিকে গত মাসেই বিদেশ যাবার সময় ১৮ মে বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলায় আটক করা হয়েছিল তাকে। একদিন কারাভোগের পর জামিনে ছাড়া পান তিনি। এরপর আর তার দেখা মেলেনি।  তবে চেষ্টা করছেন ছন্দে ফেরার। অবশেষে এক মাস পর তিনি কাজে ফিরলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নুসরাত লেখেন ‘১ মাস পর’। শেয়ার করা ছবিগুলোতে অভিনেত্রীকে মাইক্রোফোনের সামনে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে।  অর্থাৎ এক মাস পর ডাবিংয়ের মধ্য দিয়ে তিনি কাজে ফিরলেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।