২৪ঘণ্টা অনলাইন : ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ‘ট্রাম্প মোবাইল’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার টেলিকম খাতে পা রাখলেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন ঘোষণা দিয়েছে, তারা ‘ট্রাম্প মোবাইল’ নামে একটি নতুন মোবাইল পরিষেবা চালু করতে যাচ্ছে। একই সঙ্গে ৪৯৯ ডলারের একটি স্মার্টফোনও বাজারে আনছে প্রতিষ্ঠানটি।
এই উদ্যোগ মূলত রক্ষণশীল মার্কিনদের লক্ষ্য করে তৈরি, যারা মূলধারার সেবা থেকে সরে আসতে চান। ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে, পরিষেবাটিতে যুক্তরাষ্ট্রভিত্তিক কল সেন্টার এবং দেশে তৈরি স্মার্টফোন ব্যবহার করা হবে। যদিও পরিষেবাটি কোন নেটওয়ার্কে চলবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ, কোনো বড় টেলিকম কোম্পানি ট্রাম্প মোবাইলের সঙ্গে চুক্তির ঘোষণা দেয়নি।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রণমূলক নীতিমালা এবং ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় এমন উদ্যোগ স্বার্থসংঘাতের প্রশ্ন তুলছে।হার্ভার্ডের অধ্যাপক লরেন্স লেসিগ মনে করেন, এটি ট্রাম্প পরিবারের সম্পদ বাড়ানোর আরেকটি কৌশল। অন্যদিকে, বিশ্লেষক ব্রায়ান মুলবারি বলছেন, কম দামে বাজারে আসা ফোনটি অ্যাপলের জন্য চ্যালেঞ্জ হতে পারে। এর আগে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’ এবং ক্রিপ্টোখাতে উদ্যোগ নিয়েছিলেন। এখন মোবাইল পরিষেবায় প্রবেশও সেই ধারাবাহিকতা। অনেকেই বলছেন, এটি শুধু প্রযুক্তিগত নয়, রাজনৈতিক কৌশল হিসাবেও বিশ্লেষণের দাবি রাখে।
২৪ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।