২৪ঘণ্টা অনলাইন : কক্সবাজারের রামুতে শীর্ষ সন্ত্রাসী ও শাহীনুর রহমান শাহীন প্রকাশ শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড এবং যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় রামু থানা অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝির কাটার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার নূরুল আলমের পুত্র এবং গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।
বৃহস্পতিবার বিকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রুবেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি ও আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, একটি কার্তুজ, আটটি ধারালো দা, দুটি হাতুড়ি এবং দুটি লোহার রড উদ্ধার করা হয়।
রামু থানা অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান জানান, মুবিনুর রহমান রুবেল সম্প্রতি যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের হোতা শাহীনুর রহমান শাহীনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন। তাদের চক্রটি সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। শাহীনুর রহমান গ্রেফতার হওয়ার পর আত্মগোপনে চলে যান রুবেল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
২৪ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।