রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

প্রকাশিত - ১৮ জুন, ২০২৫   ০৬:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন :  নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক বছর আগেই সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা চলবে ৫ জুলাই পর্যন্ত। এই আসরটি হবে একেবারেই ব্যতিক্রমী ও ঐতিহাসিক। কারণ, প্রথমবারের মতো অংশ নিচ্ছে ১২টি দল। আর খেলা হবে ৭টি ভেন্যুতে। মোট ম্যাচ হবে ৩৩টি।

সূচিতে চোখ বুলালেই বোঝা যায়, এই আসরে রয়েছে অনেক চমক ও উত্তেজনার উপাদান। বিশেষ করে ১৪ জুন। এই দিনটি আলাদা করে নজর কাড়ছে। কারণ, এদিন মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচের টিকিট ইতোমধ্যে হট কেকের মতো বিক্রি শুরু হয়ে গেছে।

বিশ্বকাপের জন্য দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে—
গ্রুপ-১: ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও দুটি বাছাইপর্ব জয়ী দল।
গ্রুপ-২: ইংল্যান্ড (স্বাগতিক), নিউ জিল্যান্ড (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন), ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দুটি বাছাইপর্ব জয়ী দল।

এইবারের আসরে আগে থেকেই জায়গা করে নিয়েছে ৮টি দল— ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি ৪টি জায়গা পূরণ হবে বাছাইপর্ব থেকে। যেখানে অংশ নেবে ১০টি দেশ। ইতোমধ্যে বাংলাদেশ, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপাল ও থাইল্যান্ড নিশ্চিত করেছে বাছাইপর্বে খেলা। ইউরোপ, আফ্রিকা ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকেও দল আসবে এই লড়াইয়ে।

ভেন্যু ও হাইভোল্টেজ ম্যাচগুলো:
ম্যাচগুলো হবে ইংল্যান্ডের ঐতিহাসিক ও জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়ামগুলোত— ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টন। লর্ডস ও দ্য ওভাল বাদ থাকলেও উত্তেজনার কমতি নেই।

উদ্বোধনী ম্যাচ: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা (১২ জুন)।
১৩ জুন: নিউ জিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা।
১৪ জুন: ভারত বনাম পাকিস্তান।

নকআউট রাউন্ড:
সেমিফাইনাল: ৩০ জুন ও ২ জুলাই।
ফাইনাল: ৫ জুলাই।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সরাসরি জায়গা পাবে সেমিফাইনালে। এরপর সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ফাইনালে। 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।