রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে কাঁঠালের অধিক ফলন

প্রকাশিত - ১৮ জুন, ২০২৫   ০৫:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : জেলায় চলতি মৌসুমে জাতীয় ফল কাঁঠালের অধিক ফলন হয়েছে। ইতোমধ্যে বাজারগুলোতে পাকা কাঁঠাল উঠতে শুরু হয়েছে। কাঁঠালের অধিক ফলনে বাগান মালিকদের মুখের হাসি ফুটেছে, তারা বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন। অন্যদিকে, বাজারে সুমিষ্ট কাঁঠালের চাহিদার পাশাপাশি দামও মানুষের সাধ্যের মধ্যে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মেহেরপুর জেলায় চলতি বছর ৮১৫ হেক্টর জমিতে কাঁঠালের ফলন হয়েছে। জেলায় কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একলাখ ৫ হাজার মেট্রিক টন। 

সরেজমিনে মেহেরপুরের বিভিন্ন কাঁঠাল বাগানে গিয়ে দেখা যায়, বাম্পার ফলন হয়েছে। গাছ কাঁঠালে ভরপুর। এছাড়া জেলার বিভিন্ন রাস্তার দু’পাশে অন্তত ৫০ কিলোমিটার সড়কের পাশে শুধুই কাঁঠাল গাছ। গাংনী উপজেলার রাস্তার দু’পাশে কাঁঠালগাছ বেশী।এর মধ্যে কাজিপুর, তেতুলবাড়িয়া, কাথুলী ও রায়পুর ইউনিয়নে সরকারি রাস্তার দু’পাশে কাঁঠালগাছ বেশী।

স্থানীয় কাঁঠাল চাষিরা জানান, মেহেরপুর জেলার নির্ধারিত বাগান ছাড়াও সড়ক-মহাসড়ক, গ্রামীণ জনপদ, হাট-বাজার এবং বাড়ির আঙ্গিণায়ও কাঁঠালগাছ বেড়ে ওঠে, ফল দেয়। ব্যক্তি মালিকানায় কাঁঠালগাছ রোপণ করা হয়। রাস্তার পাশ দিয়ে ব্যক্তি উদ্যোগে অনেকেই কাঁঠাল গাছ রোপন করে থাকেন। অনেক ক্ষেত্রেই সার, কীটনাশক এমনকি বিশেষ পরিচর্যা ছাড়াই এ গাছ আপনগতিতে বেড়ে ওঠে। উৎপাদিত কাঁঠাল জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। 

কৃষিবিদরা জানান, কাঁঠালের কোনো অংশই ফেলে দিতে হয় না।কাঁঠালের রস থেকে প্রচুর ভিটামিন ও ক্যালসিয়াম পাওয়া যায়। কাঁঠালের বিচি এবং কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায়। কাঁঠালের খোলস ও পাতা গবাদিপশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়। কাঁঠাল গাছের কাঠও আসবাব তৈরিতে ব্যবহার হয়। তাই কাঁঠাল গাছ লাগিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদনের দিকে ঝুঁকছে মানুষ।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম জানান, জেলায় এ বছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কাঁঠালের উৎপাদন বৃদ্ধিতে চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। তিনি জানান, জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানো হয়েছে। পাশাপাশি বাড়ির আঙ্গিনায় কাঁঠাল গাছ লাগানো হচ্ছে। প্রতিবছরই ইউনিয়ন পরিষদগুলোর উদ্যোগে রাস্তার দু‘ধারে কাঁঠালগাছ রোপন করা হচ্ছে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।