রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সংযোগ : রাউটার ইনস্টলেশনের আগে করণীয়

প্রকাশিত - ১৮ জুন, ২০২৫   ০৫:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : আধুনিক জীবনে ইন্টারনেট অপরিহার্য হয়ে উঠেছে আমাদের লাইফস্টাইলে। বাসা-বাড়ি থেকে অফিস বা ব্যক্তিগত বিভিন্ন কাজ, ব্যবসায়ীক ক্ষেত্রে কিংবা সামাজিকতা রক্ষায় বিভিন্ন মাধ্যমে সক্রিয় থাকার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয়। আবার অনলাইন ক্লাস কিংবা অনেকেই বিনোদনের মাধ্যম হিসেবে ওটিটি প্লাটফর্মে সময় কাটিয়ে থাকেন। এ ক্ষেত্রে ইন্টারনেট গুরুত্বপূর্ণ।

ইন্টারনেটের মতো এমন গুরুত্বপূর্ণ বিষয়টি যদি প্রয়োজনের সময় সমস্যা করে, তাহলে যেমন কাজ ব্যাহত হয়; একইসঙ্গে বিরক্ত বোধ করি আমরা। এমন অনেকেই আছেন, যারা মাঝে মধ্যেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের সমস্যার শিকার হয়ে থাকেন। কিন্তু কী কারণে এমনটা হয়, তা ভেবে দেখেছেন কখনো? ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, ইন্টারনেট ইনস্টলেশনের সময় করা ছোট ছোট কিছু ভুল বা অবহেলা থেকে এমনটা হতে পারে। তাহলে এ সমস্যা সমাধানের উপায় জেনে নেয়া যাক।

রাউটার সঠিক জায়গায় ইনস্টল করা
রাউটারের মাধ্যমে পুরো বাসা-বাড়িতে ইন্টারনেট সিগন্যাল পৌঁছায়। এ জন্য রাউটার সঠিক স্থানে স্থাপন করা জরুরি। রাউটার ঘরের মাঝে ও উচুতে রাখা উচিত। রাউটারের সঙ্গে সংযোগকারী ক্যাবল যেন বাঁকা না থাকে। রাউটারটি দেয়ালে, তাকের উপর বা উচু কোনো টেবিলের ওপর রাখতে পারেন।

সঠিক কেবল ব্যবহার
মাঝে মধ্যেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অন্যতম কারণ হতে পারে নিম্ন কিংবা খারাপ মানের কেবল। এ জন্য আপনি যে প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সংযাগ নিচ্ছেন, প্রতিষ্ঠানকে ভালো মানের কেবল ব্যবহার করতে বলুন। রাউটারের কেবলে যেন কোনো ধরনের চাপ না পড়ে, সেদিকে দৃষ্টি রাখুন।

রাউটারের ফার্মওয়্যার ভার্সন চেক করা
রাউটার ইনস্টলেশনের সময় এর ফার্মওয়্যার ভার্সন আপডেট কিনা, সেটি যাচাই করুন। সেটি যদি না হয়, তাহলে অবিলম্বে আপডেট করুন। ফার্মওয়্যার ভার্সন আপডেট করা হলে রাউটারের কর্মদক্ষতা উন্নত হয় এবং নেটওয়ার্ক স্থিতিশীল থাকে।

যেসব বিষয় মনে রাখা উচিত
রাউটার ইনস্টলের সময়, বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে, এটি সঠিক পাওয়ার সাপ্লাই পাচ্ছে কিনা। এটি ইনস্টলের সময় গতি ও সংযোগ পরীক্ষা করে নিতে হবে। দুর্বল হার্ডওয়্যারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের কারণ হতে পারে। এ জন্য রাউটার অনেক পুরোনো হয়ে গেলেও পরিবর্তনের প্রয়োজন হয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।