রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল, দাবি ইরানের

প্রকাশিত - ১৮ জুন, ২০২৫   ০৫:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : ইসরায়েল কয়েক দফায় হামলা চালিয়েও পরমাণু স্থাপনার কোনও ক্ষতি করতে পারেনি বলে দাবি করেছে ইরান।এক প্রশ্নের জবাবে বুধবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি এই দাবি করেন। তিনি বলেন, “দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে। আমাদের কর্মীরাও তাদের দায়িত্বে অবিচল রয়েছেন ও নিজ নিজ ‘দুর্গে’ অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন।”এসলামি আরও বলেন, “ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তির কোনও অভাব নেই। তারা কখনও বাইরের শক্তির কাছে নতি স্বীকার বা আত্মসমর্পণ করেনি।”

শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনও সাফল্য অর্জন করা কখনওই সম্ভব হবে না। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাতেও হামলা চালায় দখলদার দেশটির সেনাবাহিনী।

প্রথম দিনের হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও কয়েক ডজন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। শেষ খবর পাওয়া পর্যন্ত পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েক শ’ ড্রোন পাঠিয়েছে দেশটি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বুধবার জানিয়েছে, ইরানি হামলায় ইসরায়েলে রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০০ জনের বেশি। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, সিএনএন
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।