রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনো’র দক্ষিণ এশিয়ার সবচেয় বড় ফ্ল্যাগশিপ স্টোর এখন ঢাকায়

প্রকাশিত - ১৭ জুন, ২০২৫   ০৫:২৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চীনা প্রতিষ্ঠান টেকনো’র দক্ষিণ এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোর এখন ঢাকার উত্তরায়। সম্প্রতি উত্তরায় সেন্টার পয়েন্টে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে স্টোরটি। ফ্ল্যাগশিপ স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে টেকনো’র ক্যামন ৪০ সিরিজের সাফল্যও উদযাপন করা হয়েছে।

সদ্য চালু হওয়া এই স্টোরটি সম্পর্কে টেকনো’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্ল্যাগশিপ স্টোরটি এই অঞ্চলের ব্যবহারকারীদের জন্য স্মার্ট ইনোভেশন নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। এছাড়া, স্টোরটিতে গ্রাহকরা দুর্দান্ত অভিজ্ঞতা উপভোগ করবেন বলেও আশ্বাস দেওয়া হয় প্রতিষ্ঠানের তরফ থেকে।

আরো বলা হয়েছে, ২ হাজার ৬০০ বর্গফুট আয়তনের এই স্টোর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে টেকনোর নতুন যুগের সূচনা হলো। এই স্টোরে গ্রাহকরা সম্পূর্ণ ইন্টারেক্টিভ পরিবেশে ব্র্যান্ডের এআই সমর্থিত ইকোসিস্টেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা সংযুক্ত জীবনযাত্রা নিশ্চিত করতে টেকনো নিয়ে এসেছে বেশ কিছু উদ্ভাবনী পণ্য। এর মধ্যে রয়েছে- মেগা মিনি গেমিং জি১, পকেট গো টিডব্লিউএস, এআই স্মার্ট চশমা (স্মার্টগ্লাস), ডায়নামিক ১, স্মার্ট ওয়াচ।

এছাড়া, বিস্তৃত পরিসরের স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্ট ডিভাইসসহ অন্যান্য উদ্ভাবনী এআইওটি পণ্যও উপভোগ করার করার সুযোগ পাবেন গ্রাহকরা।

অনুষ্ঠানে প্রযুক্তিপ্রেমী, প্রযুক্তি শিল্পের অংশীজন এবং পরিচিত সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। টেকনো’র উদযাপনে নতুন মাত্রা যোগ করতে লাইভ পারফরমেন্সের পাশাপাশি আজরা মাহমুদের তত্ত্বাবধানে একটি স্টাইলিশ এআই লাইফস্টাইল ফ্যাশন শো’রও আয়োজন করা হয়। পাশাপাশি ইভেন্টে আরো উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতারা।

টেকনো’র আয়োজনের আরেকটি মূল আকর্ষণ ছিল ক্যামন ৪০ সিরিজের ফ্ল্যাশ লঞ্চ উদযাপন। এই সিরিজে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি আল্ট্রা নাইট ক্যামেরা, ওয়ানট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ ফটোগ্রাফি মোড এবং আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটারপ্রুফিং রেজিস্ট্যান্স ফিচার।

আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘‘এই ফ্ল্যাগশিপ স্টোরটি শুধুমাত্র একটি রিটেইল স্পেস নয়, বরং এটি এমন একটি জায়গা যেখানে গ্রাহকরা টেকনোর লেটেস্ট সব ইনোভেশন প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাবেন। এছাড়া, ফিউচারিস্টিক ইনোভেশনের মাধ্যমে টেকনো কীভাবে মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভূমিকা রাখছে, সেই অভিজ্ঞতা নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের জন্য।’’

উদ্বোধন উপলক্ষে টেকনো ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত এক্সক্লুসিভ ইনস্টোর অফার ঘোষণা করেছে। এ সময়কালে গ্রাহকরা স্মার্টফোন, ল্যাপটপ এবং স্মার্ট গ্যাজেটে উল্লেখযোগ্য ডিসকাউন্ট ও বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।