রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫তম সোশ্যাল বিজনেস ডে ২৭-২৮ জুন

প্রকাশিত - ১৭ জুন, ২০২৫   ০৪:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইউনুস সেন্টার ও গ্রামীণ গ্রুপ আয়োজিত ১৫তম সোশ্যাল বিজনেস ডে ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭-২৮ জুন। মঙ্গলবার ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে এই সোশ্যাল বিজনেস ডে অনুষ্ঠিত। এ বছরের প্রতিপাদ্য-“সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা। প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ বিবিধ খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন হবে জ্ঞান, অভিজ্ঞতা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির এক অনন্য মিলনমেলা, যেখানে থাকছে ৫টি পূর্ণাঙ্গ অধিবেশন ও ৮টি ব্রেকআউট সেশন।

দুই দিনব্যাপী এ আয়োজনে থাকবে ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জনের বেশি বিদেশিসহ সহস্রাধিক অংশগ্রহণকারী। আসবেন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শতাধিক বক্তা, সামাজিক ব্যবসা বিষয়ে তাদের অভিজ্ঞতা ও জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে। যাদের মধ্যে অন্যতম হলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সহকারী প্রফেসর মো. সাইদুর রহমান, ওমর ইশরাক, প্রাক্তন সিইও ও চেয়ারম্যান, মেডট্রনিক এবং প্রাক্তন বোর্ড চেয়ারম্যান, ইন্টেল কর্পোরেশন, ডা. ইসমাইল সেরাজেল্ডিন, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক (১৯৯২-২০০০); এরিক সোলহেইম, প্রাক্তন পরিবেশ ও জলবায়ু বিষয়ক নির্বাহী পরিচালক এবং প্রাক্তন পরিবেশ ও জলবায়ুমন্ত্রী, নরওয়ে এবং আরো অনেকে।

এই আয়োজনের ধারাবাহিকতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ২৯ জুন অনুষ্ঠিত হবে ‘একাডেমিয়া ডায়ালগ’, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে সমাজের সামগ্রিক প্রসারে  সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে আলোচনা হবে। ঠিক তার পরেই অনুষ্ঠিত হবে "থ্রি জিরো ক্লাব কনভেনশন’, যেখানে আলোচনা হবে কিভাবে পৃথিবীতে কার্বন নিঃসরণ, সম্পদ ঘনীভূতকরণ ও বেকারত্বকে "জিরো’ করে ফেলা যায়।এই অনন্য আয়োজনে অংশগ্রহণ করতে আগ্রহীদের https://socialbusinesspedia.com/events/sbd2025/registration লিংকে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।