রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলকেলিতে মত্ত মিম

প্রকাশিত - ১৭ জুন, ২০২৫   ০৭:০১ এএম
webnews24
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লাক্স তারকা। সেখানকার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই লাক্স তারকা।

শ্রীলঙ্কার কন্দালামা হ্রদের পাশে সবুজেঘেরা এক রিসোর্টে স্বামী সনি পোদ্দারের সঙ্গে সময় কাটাচ্ছেন মিম। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রিসোর্টের সুইমিংপুলে সাঁতার কাটছেন তিনি, আর একপাশে পাহাড়, অন্যপাশে হ্রদ । প্রকৃতির মাঝেই যেন নিজেকে বিলীন করে দিয়েছেন এই জনপ্রিয় নায়িকা।

প্রকাশিত ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে মিম লিখেছেন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়। যা ছবির সঙ্গে যেন অদ্ভুতভাবে মিলে গেছে। ভ্রমণের প্রতি মিমের দুর্বলতা নতুন কিছু নয়। আগের ঈদেও থাইল্যান্ড ভ্রমণের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তার গন্তব্য শ্রীলঙ্কা, আর সঙ্গী স্বামী, যার ফলে ভক্তদের আগ্রহ যেন দ্বিগুণ।

অভিনেত্রী হিসেবে মিমকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ ছবিতে। তার আগে একই বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পরাণ’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ‘পরাণ’-এর সফলতার পর নতুন নতুন প্রস্তাব পেলেও স্ক্রিপ্ট এবং চরিত্র পছন্দ না হওয়ায় আপাতত নতুন প্রজেক্টে যুক্ত হননি মিম।

তবে ভ্রমণপ্রেমী এই তারকার ছুটি কাটানোর ছবি দেখে নেটিজেনদের দাবি, পর্দায় যতই অনুপস্থিত থাকুন না কেন, সোশ্যাল মিডিয়ায় মিম যেন পুরোপুরি অনস্ক্রিনেই রয়েছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।