২৪ ঘণ্টা অনলাইন : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) জানিয়েছে, তিলের ভালো ফলনের সম্ভাবনা তৈরি হওয়ায় জেলার সাতটি উপজেলায় চাষিদের মধ্যে তিল চাষে আগ্রহ বেড়েছে। কৃষকের আগ্রহে নির্ধারিত লক্ষ্যের চেয়ে বেশি জমিতে তিল চাষ হয়েছে। চলতি মৌসুমে জমিতে তিলের পর্যাপ্ত ফলন হবে বলে আশা করা হচ্ছে। ডিএই সূত্র জানায়, চলতি মৌসুমে ৩,৯৭১ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩,৮২৬ টন। তবে জেলায় মোট ৪,০৯৭ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১২৬ হেক্টর বেশি।
ডিএই মানিকগঞ্জের উপপরিচালক ড. রোবিয়া নূর আহমেদ বলেন, গত কয়েক বছর ধরে তিলের ভালো উৎপাদন এবং এর ন্যায্য মূল্য কৃষকদের তিল চাষে উৎসাহিত করেছে। উপরন্তু এ বছর জেলায় অনুকূল আবহাওয়া বিরাজ করায় তিলের চাষ নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।তিনি বলেন, জেলার হরিরামপুর, শিবালয় এবং দৌলতপুর উপজেলার বালুকাময় চরাঞ্চল দীর্ঘদিন ধরে অনুর্বর ও অকর্ষিত ছিল। সেই জমিগুলির বেশিরভাগই এখন তিল চাষের আওতায় আনা হচ্ছে।
হরিরামপুর এবং দৌলতপুর উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অনুর্বর ও পতিত জমিতে তিলের ফলন ভাল হয়। এর চাষ পদ্ধতি ও ফসল তোলাও খুব সহজ। এজন্যই চরাঞ্চলের কৃষকরা তিল চাষ করতে আগ্রহী হয়েছে। ড. রোবিয়া নূর বলেন, জেলার জমি, বিশেষ করে হরিরামপুর, শিবালয় এবং দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল তিল চাষের জন্য উপযুক্ত এবং কৃষকরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছেন। এই কারণে জেলায় তিলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।